শিল্পা থেকে সোনালি, করোনার মাঝেই কোন বলি তারকা কীভাবে গণেশ চতুর্থীতে মেতেছেন

শিল্পা থেকে সোনালি, করোনার মাঝেই কোন বলি তারকা কীভাবে গণেশ চতুর্থীতে মেতেছেন

মহারাষ্ট্র তথা মুম্বইয়ের প্রধান উৎসব গণেশ চতুর্থী শুরু হয়ে গিয়েছে শনিবার থেকে। প্রত্যেক বছর মুম্বইতে মহা ধুমধামের সঙ্গে গণেশ উৎসব পালন করা হয়। কিন্তু এ বছর করোনা ভাইরাস মহামারির জন্য কিছুটা ব্যতিক্রম হয়েছে। তবে প্রতি বছরের মতো বলিউড তারকারা নিজেদের ঘরে গণপতি বাপ্পাকে এনেছেন খুবই শ্রদ্ধার সঙ্গে। যদিও স্বাভাবিক বছরে যেভাবে তাঁরা পালন করেন অতটা জাঁকজমকের সঙ্গে তা পালিত না হলেও, আয়োজনের কোনও ত্রুটি সেখানে ছিল না। সোনু সুদ, শিল্পা শেঠি, রাজকুমার রাও, অনিল কাপুর, সোনালি বেন্দ্রে, অঙ্কিতা লোখাণ্ডে সহ বহু বলিউড সেলেব নিয়ম নিষ্ঠার সঙ্গে এই গণশে চতুর্থী পালন করেন। বাড়িতে হওয়া সেই পুজোর কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের জন্যও শেয়ার করেছেন তাঁরা।

শিল্পা শেঠি

প্রত্যেক বছর শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রা নিজেদের মুম্বইয়ের বাড়িতে ধুমধাম করে গণেশ উৎসব পালন করেন। শুধু তাই নয়, মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েও গণেশ জির আশীর্বাদ নিতে দেখা যায় তাঁদের। তবে এ বছর মহামারির কারণে সিদ্ধি বিনায়ক বন্ধ রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। তাই বাড়িতেই পূর্ণ শ্রদ্ধা নিয়ে শিল্পা ও তাঁর পরিবার পালন করলেন গণেশ উৎসব। ইনস্টাতে শিল্পা শেঠি গণেশ আরতি করছেন তাঁর ছেলের সঙ্গে সেই ভিডিও শেয়ার করেছেন।

সোনালি বেন্দ্রে

গত বছরই মারণ রোগ ক্যান্সারের কবল থেকে বেঁচে ফিরতে পেরেছেন সোনালি বেন্দ্রে। গণেশ জির আশীর্বাদ নেওয়ার জন্য খুব ছোট করেই এবার গণেশ পুজোর আয়োজন করেছেন তিনি। পরনে সবুজ রঙের শাড়ি ও হাতে আরতির থালা নিয়ে স্বামী গোল্ডি বহেলের সঙ্গে ছবি তুলে শেয়ার করেছেন ইনস্টাতে।

সোনু সুদ

অভিনেতা সোনু সুদও নিজের বাড়িতে গণেশ পুজোর আয়োজন করেছিলেন। করোনা ভাইরাস সঙ্কটের সময় সোনু ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। খুব সুন্দর একটি গণেশ মূর্তি নিয়ে এসেছেন সোনু, তারই ছবি শেয়ার করলেন ইনস্টাতে।

রবীনা ট্যান্ডন

নিজের বাড়ির গণেশ মূর্তির ছবি শেয়ার করেছেন রবীনা। তার সঙ্গে পুরনো কিছু ছবিও তিনি দিয়েছেন ইনস্টাতে।

রাজকুমার রাও

অভিনেতা রাজকুমার রাও এ বছর নিজের হাতে গণেশ মূর্তি তৈরি করেছেন। ময়দা ও হলুদ দিয়ে। তিনি ইনস্টারে গণেশ জির সঙ্গে নিজের হাত জোড় করা ছবি পোস্ট করে লিখেছেন, ‘‌শুভ গণেশ চতুর্থী জানাই সকলকে। ময়দা ও হলুদ দিয়ে বাড়িতেই তৈরি হয়েছে গণেশ মূর্তি। এ বছর নিজের বাড়ির জন্য গণেশ তৈরি করতে পেরে খুব ভালো লাগছে। শান্তির জন্য প্রার্থনা করছি।'‌

অঙ্কিতা লোখাণ্ডে

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখাণ্ডে নিজের বাড়ির গণেশ পুজোর ছবি দিয়েছেন। তিনি হলুদ রঙের শাড়ি ও নাকে নথ পরে পুরো মারাঠি স্টাইলে সেজে গণপতি বাপ্পাকে স্বাগত জানাচ্ছেন। বাড়ির পুজোর কিছু মুহূর্তের ছবি শেয়ার করেছেন অঙ্কিতা।

এছাড়াও একতা কাপুর, রিতেশ দেশমুখ, মানুষি চিল্লার, মণিশ পাল, অনন্যা পাণ্ডে সহ অনেকেই গণেশ উৎসবের আয়োজন করেছিলেন বাড়িতেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+