Gadar-2: সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল একটা সময়, সানি দেওলের গদর-২ দেখে কী বললেন ডিম্পল কাপাডিয়া
বক্সঅফিসে রেকর্ড হিট সানি দেওয়লের গদর-২। বলিউডের সব রেকর্ড ভেঙে দিয়েছে গদর-২। ১২ দিনে ৪০০ কোটি টাকা কালেকশন করে ফেলেছে ছবিটি। হঠাৎ করে ডিম্পল কাপাডিয়াকে দেখা গেল সিনেমা হলে। সেখানে গদর-২ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী।
শোনা যায় একটা সময়ে নাকি সানি দেওলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ডিম্পল। বিেদশে সানি দেওলের সঙ্গে নাকি ছুটি কাটাতেও দেখা গিয়েছিল তাঁকে। ডিম্পলের জন্য নাকি সানি দেওলের সংসারে প্রবল অশান্তি তৈরি হয়েছিল। যদিও এই নিয়ে দুজনের কেউই কখনো মুখ খোলেনি। বরাবরই চুপ থেকেছেন ডিম্পল এবং সানি।

গদর এক প্রেমকথার ২২ বছর পর ফের সিলভার স্ক্রিন কাঁপিয়ে যাচ্ছেন সানি দেওল। এর মাঝে বয়সের অনেকটা গোণ্ডি পেরিয়ে গিয়েছে। ডিম্পল কাপাডিয়াকে বেশ কয়েকটি সিনেমায় মায়ের রোলে অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু সানি দেওল গদর-২তে নায়কের ভূমিকাতেই রয়ে গিয়েছেন। এবং বক্স অফিস কাঁপিয়ে িদয়েছেন যাকে বলে।
বাহুবলী থেকে শুরু করে পাঠান সব সিনেমার রেকর্ড ছাপিয়ে গিয়েছে গদর ২। ১২ দিনে ৪০০ কোটি টাকা কালেকশন করে ফেলেছে সানি দেওলের েমগা হিট। পুরনো প্রেমিকে সুপারহিট সিনেমা দেখতে একটু চুপি চুপিই সিনেমা হলে পৌঁছে গিয়েছিলেন ডিম্পল কাপাডিয়া। কিন্তু পাপারাৎজিদের চোখ এড়াতে পারেননি।
সাদা শার্ট আর কালো প্যান্ট পরে মুম্বইয়ে একটি িসনেমা হলের সামনে দেখা গিয়েছিল তাঁকে। চোখে কালো চশমা পরেছিলেন তিনি। পাপারাৎজিদের দেখা মাত্র তাঁদের এড়িয়ে চলে যান ডিম্পল কাপাডিয়া। এর আগে সানি দেওলের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল সানি দেওলকে।












Click it and Unblock the Notifications