সইফ আলি খান থেকে তাপসী পান্নু, বলিউডের এই তারকারা ফিল্মি পার্টি থেকে দূরে থাকেন
সইফ আলি খান থেকে তাপসী পান্নু, বলিউডের এই তারকারা ফিল্মি পার্টি থেকে দূরে থাকেন
বলিউডের অনেক তারকাই রয়েছেন যাঁরা পার্টি করতে অত্যন্ত ভালোবাসেন আবার অনেকে এমনও রয়েছেন যাঁরা বলিউডের বড় বড় পার্টি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চান। সম্প্রতি মুম্বইয়ের ক্রুজে চলা একটি রেভ পার্টি থেকেই গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। এবার আসুন দেখে নেওয়া যাক বলিউডের কোন কোন তারকা পার্টি করতে ভালোবাসেন না।

আমির খান
এই তালিকায় প্রথমেই রয়েছে মিস্টার পারফেকসনিস্ট বলিউডের আমির খান। তিনি ফিল্মি পার্টি এড়িয়েই চলেন এবং এখনও পর্যন্ত আমির খানকে কোনও পার্টিতে দেখা যায়নি। এমনকী আমির খান অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়াও পছন্দ করেন না।

অক্ষয় কুমার
বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার মদ খান না এবং খুব কড়া ধাঁচের লাইফ স্টাইল মেনে চলেন। অভিনেতা ঠিক রাত ৯টার মধ্যে ঘুমিয়ে পড়েন এবং ভোর ৪টের সময় ওঠেন। তাঁর পুরো সময়ই তাঁর কাজকে সঁপে দেওয়া , পার্টিকে নয়।

অজয় দেবগণ
বলিউডের অ্যাকশন হিরো অজয় দেবগণ ও তাঁর স্ত্রী কাজল এ ধরনের গ্ল্যামারস পার্টি থেকে নিজেদের দূরে রাখতে পছন্দ করেন।

জন আব্রাহাম
অভিনেতা জন আব্রাহাম নিজের শরীর-স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সচেতন এবং তিনি নিজের শরীরচর্চাকে উপাসনার মতো দেখেন এবং সে কারণে তিনি কোনও ফিল্মি পার্টিতে যান না।

অভিষেক বচ্চন
বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনও ফিল্মি পার্টিতে যান না এবং এসব থেকে দূরে থাকেন।

ঐশ্বর্য রাই বচ্চন
শুধু অভিষেক বচ্চন নয়, তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনও ফিল্মি পার্টি থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন।

তাপসী পান্নু
অভিনেত্রী তাপসী পান্নুর হাতে এখন বহু সিনেমার প্রস্তাব রয়েছে এবং তিনি এখন তাঁর কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। কিন্তু তাপসীও কোনও ফিল্মি পার্টিতে যেতে পছন্দ করেন না। বরং তাঁর বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটাতে বেশি পছন্দ করেন।

সইফ আলি খান
সইফ আলি খানের বেগম করিনা কাপুর খান পার্টি করতে ভালোবাসলেও সইফ একেবারেই উল্টো। তিনি কেবলমাত্র পারিবারিক পার্টিতে ছাড়া কোনও ফিল্মি পার্টিতে যান না।

আদিত্য চোপড়া
বলিউডের পরিচালক আদিত্য চোপড়া ফিল্ম পার্টিতে যেতে ভালোবাসেন না এবং এইসব থেকে দূরে থাকেন।

অনিল কাপুর
অভিনেতা অনিল কাপুর খেতে ভালোবাসলেও নিজের শরীর সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন। অনিল কাপুর এই কারণের জন্যই তিনি কোনও ফিল্মি পার্টিতে যাওয়া পছন্দ করেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications