প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল 'টাইগার জিন্দা হ্যায়' ছবির প্রথম পোষ্টার

বহুদিন ধরেই জল্পনা চলছিল 'এক থা টাইগার' এর সিক্যুয়েল আদৌ তৈরি হচ্ছে কিনা সেই বিষয়ে। সলমানের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই ছবিটির জন্য। তাই ভাইজান ভক্তদের জন্য রয়েছে সুখবর। 'এক থা টাইগার' সিনেমার সিক্যুয়েল তৈরি হচ্ছে এইখবর এখন নিশ্চিত বলা যেতে পারে। ['এক থা টাইগার'এর সিক্যুয়েলে সলমন-ক্যাট জুটি কি ফিরে আসছে?]

বুধবার যশরাজ ফিল্মসের পক্ষ থেকে এক থা টাইগার এর সিক্যুয়ের 'টাইগার জিন্দা হ্যায়' ছবির প্রথম পোষ্টারটি টুইটারে প্রকাশ করা হয়। সিনেমাটি ২০১৭ সালে মুক্তি পাবে বলে যশরাজ ফিল্মসের পক্ষ থেকে দাবি করা হয়েছে। [কেন মহাকাশে পাড়ি দিলেন সলমন, জেনে নিন]

প্রতীক্ষার অবসান, প্রকাশিত হল'টাইগার জিন্দা হ্যায়' ছবির প্রথম পোষ্টার

অতএব আবার একসঙ্গে বড় পর্দায় সলমন- ক্যট জুটিকে অভিনয় করতে দেখতে পাবেন দর্শকরা। সিনেমায় ক্যাটরিনা এবং সলমন ছাড়া আর কে কে অভিনয় করছেন তা এখনও সামনে আসেনি। [বারবার অনুরোধ করেও 'ফ্রিকি আলি'তে অভিনয়ের সুযোগ পেলেন না সলমন?]

সলমন অভিনীত 'এক থা টাইগার' দর্শক মহলে বেশ জনপ্রিয় হয়েছিল। তাই এই সিক্যুয়েলের সফলতাকে ঘিরেও এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে। সম্প্রতি সলমন অভিনীত সব ছবিই ভাল ব্যবসা করেছে। ২০১৭ তেও তাই ভাইজান তার ভক্তদের কি চমক দেন সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+