গণেশ মন্দিরের মধ্যে পরিচালকের ঝুলন্ত দেহ! পকেটের সুইসাইড নোট পড়ে অবাক পুলিশ

মন্দিরের মধ্যে পরিচালকের মৃত্যুর ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য মুম্বইয়ে। দক্ষিণ মুম্বইয়ের লাড়াঞ্চা গণপতি মন্দিরে আত্মহত্যার এই ঘটনা রীতিমত অবাক করেছে অনেককে।

মন্দিরের মধ্যে পরিচালকের মৃত্যুর ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য মুম্বইয়ে। দক্ষিণ মুম্বইয়ের লাড়াঞ্চা গণপতি মন্দিরে আত্মহত্যার এই ঘটনা রীতিমত অবাক করেছে অনেককে। পেশায় পরিচালক , সদানন্দ লাড়ের এমন মৃত্যু ঘিরে আরও রহস্য তৈরি করেছে তাঁর পকেটে থাকা সুইসাইড নোটটি।

মন্দিরের মধ্যে পরিচালকের ঝুলন্ত দেহ! পকেটের সুইসাইড নোট পড়ে অবাক পুলিশ

সকালে মন্দিরে ঢুকতেই সেখানের পুরহিত দেখেন , মন্দিরের সিলিং থেকে নাইলনের তারে ঝুলছে সদানন্দের দেহ। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ এসে সদানন্দের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। যেখানে লেখা থাকে, একজন বিল্ডারের চরম হেনস্থার শিকার হয়েছেন তিনি। আর তার জেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সদানন্দ। চিঠিতে কয়েকজন প্রোমোটারের নামও উল্লেখ করেন সদানন্দ।

এক সময়ে ন্যাশনলিস্ট পার্টির সদস্য সদানন্দ বেছে নিয়েছিলেন মারাঠি ফিল্মে পরিচালনার কাজ। এরপর তাঁর নিজের হাতেই লাড়াঞ্চা গণপতি মন্দির নির্মিত হয়। আর সেই মন্দিরেই শেষে আত্মহত্যার রাস্তা বেছে নেন সদানন্দ। ১৫ বছর আগে নির্মিত এই গণেশ মন্দিরে এদিনের এমন মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় ৩০৬ ধারায় আত্মহত্যার মামলা রুজু হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+