Adipurush Ban In Nepal: 'সীতা ভারতের মেয়ে' সংলাপ বিতর্কে নেপালের কাছে ক্ষমা চাইলেন নির্মাতারা
Adipurush Ban In Nepal: 'আদিপুরুষ' নিয়ে বিতর্কের শেষ নেই! এমনকি 'সীতা ভারতের মেয়ে' এই সংলাপে (Adipurush) চটে নেপাল। আর এরপরেই সেই দেশে 'আদিপুরুষ' রিলিজের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
মূলত আইনশৃঙ্খলার অবনতি (Adipurush Ban In Nepal) ঘটতে পারে। আর সেই আশঙ্কাতে নেপালে দেখানো হচ্ছে না এই ছবি। যদিও বিতর্কিত এই সংলাপ সরিয়ে দেওয়ার জন্যে চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন নেপালের মেয়র। এমনকি ছবির নির্মাতাদের ক্ষমা চাওয়ার কথাও জানান তিনি। যদিও রিলিজের সময়েই বিতর্ক এড়াতে বিতর্কিত ওই সংলাপ সরিয়ে দেওয়া হয়। কিন্তু এরপরেও নেপালের কোনও সিনেমা হলে দেখানো হচ্ছে না 'আদিপুরুষ'।

Adipurush Ban In Nepal: রেগে লাল নেপাল
আর এই অবস্থায় নেপালের মেয়রের কাছে ক্ষমা (Adipurush Ban In Nepal) চাইলেন ছবির নির্মাতারা। শুধু তাই নয়, নিষেধাজ্ঞা তোলার আবেদনও জানানো হয়েছে। ইতিমধ্যে একটি চিঠিও দেওয়া হয়েছে নেপালকে। যেখানে ভুল সংশোধন করে নেওয়ার কথা বলা হয়েছে। বলে রাখা প্রয়োজন, Adipurush- ছবিতে ব্যবহৃত সংলাপ ঘিরে প্রথম থেকেই বিতর্ক রয়েছে। আর সেখানে একটি জায়গাতে সীতাকে ভারতের মেয়ে বলা হয়েছে। আর তাতেই রেগে লাল নেপাল।

Adipurush Ban In Nepal: সীতার জন্ম নিয়ে বিতর্ক
যদিও সীতার জন্মস্থান নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ রয়েছে। যদিও নেপালের (Adipurush Ban In Nepal) মানুষের বিশ্বাস সীতার জন্ম নাকি সে দেশে। নেপালের জনকপুরে সীতার জন্ম হয়েছে বলে বিশ্বাস। আর এরপরেই এহেন সংলাপ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। যদিও ক্ষমা চেয়ে টি-সিরিজের তরফে একটড়ি বার্তা দেওয়া হয়েছে।

Adipurush Ban In Nepal: নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন
আর সেই বার্তায় টি-সিরিজ বলছে, অজান্তেই যদি নেপালের (Adipurush Ban In Nepal) মানুষের ভাবনাতে যদি কোনও আঘাত করে থাকি। সেজন্যে আমরা দুঃখিত। আর এজন্যে আমরা ক্ষমাও চেয়ে নিচ্ছি। নিজেদের অজান্তেই এই ভুল হয়েছে বলে ওই বার্তায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ভারতীয় হিসেবে গোটা বিশ্বেই মহিলাদের সম্মান করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে ছবিটিকে শৈল্পিক আকারে দেখার আবেদন জানানো হয়েছে নির্মাতাদের তরফে পাঠানো চিঠিতে। যদিও এই বিষয়ে নেপালের তরফে কোনও বার্তা এখনও দেওয়া হয়নি। এমনকি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা তাও স্পষ্ট নয়।












Click it and Unblock the Notifications