Fighter: অনস্ক্রিন চুমু খেয়ে বিপাকে ঋত্বিক-দীপিকা, আইনি নোটিস পাঠালেন বাঙালি উইং কমান্ডার
দীপিকা পাড়ুকোন-হৃত্বিক রোশন জুটির প্রথম ছবি ফাইটার। বছের প্রথম বিগ বাজেটের। ইতিমধ্যেই ৫০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে ছবিটি। কিন্তু হঠাৎ করে আইনি নোটিস পেয়েছে ছবিটি। বায়ুসেনা কমান্ডার সৌম্যদীপ দাস।
সেই নোটিসে অভিযোগ করা হয়েছে যে বায়ুসেনার অফিসারদের অবমাননা করা হয়েছে এই ছবিতে। এবং তার নেতিবাচর প্রভাব পড়বে বায়ুসেনার উপরে। তিনি নোটিসে উল্লেখ করেছেন বায়ুসেনার ইউনিফর্ম শুধু একটি পোশাক নয় এটির সঙ্গে জড়িয়ে রয়েছে গোটা দেশের সম্মান এবং অভিমান। এই ইউনিফর্মে নিঃস্বার্থ আত্মত্যাগের ভাবনা জড়িয়ে থাকে।

এই ইউনিফর্মে ব্যক্তিগত জীবনের কোনও সম্পর্ক নেই। এর সঙ্গে দেশের মর্যাদা এবং অভিমান জড়িয়ে রয়েছে। তাই এই ইউনিফর্মে রোমান্স বা প্রেম যে পর্যায়ে গিয়ে দেখানো হয়েছে সেটা একেবারেই কাম্য নয়। কাজেই এই এই ইউফর্মে যেভাবে রোমান্স এবং চুম্বনের দৃশ্য দেখানো হয়েছে তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। এটি একেবারেই অবমাননা করা হয়েছে বায়ু সেনার ইউনিফর্মের।
এদিকে সিনেমা হলে রমরমিয়ে চলছে এই জুটির ছবি। গত ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পায়। প্রথমে ছবিটি তেমন সাফল্য না পেলেও পরে বক্স অফিসে রমরমিয়ে চলেছে। ইতিমধ্যে ৩০০ কোটির ক্যাম্প পার করে গিয়েছে ছবিটি। হৃত্বিক- দীপিকার প্রথম ছবি এটি। ছবিতে করণ সিং গ্রোভর, সঞ্জিদা শেখ, অনিল কাপুরও রয়েছে। ছবিটির গান বেশ হিট করে গিয়েছে।












Click it and Unblock the Notifications