উইকিপিডিয়ায় তাঁকে মৃত দেখানো হলেও, 'সুস্থ' আছেন বলে জানালেন ফরিদা
সোস্যাল মিডিয়ায় রবিবার হঠাৎই রটে যেতে থাকে, মারা গিয়েছেন অভিনেত্রী ফরিদা জালাল। তারপর থেকেই সোস্যাল মিডিয়া জুড়ে তাঁকে 'শেষ শ্রদ্ধা' জানানোর হিড়িক লেগে যায়।
রবিবার সারাদিন জুড়ে একের পর এক নক্ষত্রপতন হয়েছে সঙ্গীত থেকে খেলার জগতে। বনশ্রী সেনগুপ্তর জীবনাবসানে যেমন শোকস্তব্ধ ছিলেন তাঁর গুণমুগ্ধরা তেমনই কাল বাঙালিকে শোকাহত করে চলে গিয়েছেন ফুটবলার শিবাজী বন্দ্যোপাধ্যায়। এরই মধ্য়ে হঠাৎই শোনা যায় মারা গিয়েছেন হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ফরিদা জালাল।
সোস্যাল মিডিয়ায় রবিবার হঠাৎই রটে যেতে থাকে, মারা গিয়েছেন অভিনেত্রী ফরিদা জালাল। তারপর থেকেই সোস্যাল মিডিয়া জুড়ে তাঁকে 'শেষ শ্রদ্ধা' জানানোর হিড়িক লেগে যায়। শুধু তাইই নয়, ফরিদার উইকিপিডিয়া পেজও দেখানো হয় তিনি মৃত।

গোটা ঘটনায় স্তম্ভিত হয়ে যান, অভিনেত্রী ফরিদা জলাল নিজেও। ৬৭ বছর বয়সী এই অভিনেত্রী তাঁর টুইটার প্রোফাইলে দেখতে পান তাঁর মৃত্যু সংবাদ পেয়ে অনেকেই টুইট করেছেন। ফোন করেও অনেকে তাঁকে এ বিষয়ে বিরক্ত করেছেন বলে জানা যায়।
সবমিলিয়ে এই দুর্ভাগ্যজনক ঘটনার পর মুখ খুললেন ফরিদা নিজে। তিনি জানান, তিনি 'সুস্থ সবল' রয়েছেন। পাশপাশি এমন সমস্ত 'রটনা' কে ঘিরে তিনি হতাশা প্রকাশ করেন। ফরিদা জালালের এই ঘটনার আগে, ঐশ্বর্য রাই, লতা মঙ্গেশকরের মতো শিল্পীদের 'মৃত্যুর ভুয়ো খবর' রটনা হয় সোস্যাল মিডিয়ায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications