১৬ বছরের সম্পর্কে ইতি টানলেন ফারহান আখতার-অধুনা আখতার!

নয়াদিল্লি, ২২ জানুয়ারি : আনন্দ, অশান্তি, ব্যস্ততা, দুঃখ সবমিলিয়ে দীর্ঘ ১৬ বছর একসঙ্গে কাটিয়ে ফেলেছেন হেলায়। তবে আর নয়, সিদ্ধান্ত দুজনেরই। আর তাই বিচ্ছেদের পথেই হাঁটলেন বলিউডের জনপ্রিয় তারকা ফরহান আখতার ও তাঁর তারকা হেয়ারস্টাইলিশ স্ত্রী অধুনা আখতার।

ফারহানের পরিচালক হিসাবে প্রথম ছবি 'দিল চাহতা হ্যায়'-এর সেই প্রথমবার অধুনার সঙ্গেও আলাপ হয়েছিল ফারহানের। বিচ্ছেদের কারণ হিসাবে দম্পতি জানিয়েছিলেন, গত কয়েক বছরে তারা একে অপরের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন। [(ছবি) বলিউডের ১০টি 'লাভ ম্যারেজ' যার পরিণতি বিবাহবিচ্ছেদে!]

১৬ বছরের সম্পর্কে ইতি টানলেন ফারহান আখতার-অধুনা আখতার!

২০০০ সালে অধুনার সঙ্গে বিয়ে করেন ফারহান। ফারহানের চেয়ে বছর ছয়েকের বড় অধুনা। ভালবাসার পরিণতি হিসাবে সাত পাকে বাঁধা পড়া। অধুনা ও ফরহানের দুই সন্তান সাক্য ও আকিরা। তবে বিচ্ছেদের পর একটা বিবৃতি দুজনেই জানিয়েছেন, এই বিচ্ছেদের প্রভাব তাদের ছেলেমেয়েদের উপর কখনওই পড়বে না। কারণ দুজনের কাছে ছেলেমেয়ের প্রাধান্য সবচেয়ে বেশি। [খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের!]

অধুনা দেশের জনপ্রিয় স্যালোঁ চেন বি-ব্লান্টের যৌথ কর্মকর্তা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+