খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের!

খোরপোশ বাবদ হৃতিকের থেকে ৪০০ কোটি টাকা দাবি সুজানের!
মুম্বই, ২৮ জুলাই : হৃতিকের থেকে আলাদা হয়ে গিয়েছেন সুজান তা অনেকদিনই হল প্রায়। কিন্তু এবার বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন সুজান। শুধু তাই নয়, খোরপোশ বাবদ ১ নয়, ২ নয় একেবারে ৪০০ কোটি টাকা চেয়ে বসলেন।

বি-টাউনের উল্লেখযোগ্য এবং 'মোস্ট পারফেক্ট' জুটি হিসাবেই একদা পরিচিত ছিলেন হৃতিক ও সুজান। কিন্তু সেই পরিচয়টা বেশিদিন টেকেনি। গত বছর ডিসেম্বরেই টুইট করে অভিনেতা জানিয়েছিলেন, "সুজান ১৭ বছরের সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরিবারের এখন কঠিন সময় যাচ্ছে। মিডিয়া ও সাধারণ মানুষের কাছে অনুরোধ এই সময় আমাদের ব্যক্তিগত পরিসরটুকু যেন বজায় থাকে।"

হৃতিক ও সুজানের সম্পর্ক বহুদিনের। ১৩ বছর আগে ছোটবেলার প্রেমিকা সুজানের সঙ্গে গাঁটছাড়া বেঁধেছিলেন হৃতিক। তাঁদের দুই সন্তান রয়েছে হৃদান ও রেহান। কিন্তু বৈবাহিক সম্পর্কে ক্রমশ তিক্ত বাড়তে থাকে হৃতিক-সুজানের মধ্যে। ফলে বিয়ে ছেড়ে বেরিয়ে যান সুজান। হৃতিক জানিয়ে দিয়েছিলেন বিয়ে ভাঙার সিদ্ধান্ত একা সুজানের নয়। এর পিছনে দুজনের সহমত রয়েছে।

যদিও এর পর থেকে সুজানকে বহু অনুষ্ঠানে দেখা গেলেও এনিয়ে মুখ খোলেননি সুজান। হৃতিকও নিজের জগতে ব্যস্ত হয়ে পড়ে। মিডিয়ায় ও এই বিষয়টা চাপা পড়ে যায়। কিন্তু সম্প্রতি খবর মিলেছে, সুজান বিবাহ বিচ্ছেদে যে মামলা দায়ের করেছেন তাতে খোরপোশ হিসাবে ৪০০ কোটি টাকা দাবি করেছেন সুজান।

জুটি হিসাবে যোগ্য হলেও কখনও বারবারা মোরি, বা অর্জুন রামপাল এসেছে তাঁদের দাম্পত্য জীবনে। কাইট ছবিতে হৃতিকের বিপরীতে বারবারা মোরি অভিনয় করেছিলেন। সেই সময়ই বারবারার সঙ্গে নাম জড়ায় হৃতিকের। যা খুব একটা ভাল চোখে নেননি সুজান। অন্যদিকে সুজানের জীবনে অর্জুন রামপালের প্রাধান্যও হৃতিক মেনে নিতে পারতেন না বলে তাদের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। তবে শুধুমাত্র এই কারণেই এই বিবাহ বিচ্ছেদ নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা এখনও জানা যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+