Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বড়পর্দায় ফিরছে দেশের জরুরি অবস্থার স্মৃতি, ‘‌এমার্জেন্সি’‌ টিজারে দেখা গেল ইন্দিরা রূপী কঙ্গনারে

বড়পর্দায় ফিরছে দেশের জরুরি অবস্থার স্মৃতি, ‘‌এমার্জেন্সি’‌ টিজারে দেখা গেল ইন্দিরা রূপী কঙ্গনারে

'‌ধাকড়'‌-এর ব্যর্থতা ভুলে বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বড়পর্দায় ফিরছেন '‌এমার্জেন্সি'‌ নিয়ে। যেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের জরুরি অবস্থাকে তুলে ধরা হবে সিনেমার মাধ্যমে। এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করবেন কঙ্গনা রানাওয়াত। বৃহস্পতিবার এই সিনেমার প্রথম টিজার মুক্তি পেল। যেখানে ইন্দিরার আদলে নির্মিত কঙ্গনার মুখ ভেসে ওঠে স্ক্রিনের মধ্যে। টিকালো নাক, শাড়ি পরার ধরন এবং কাঁচা-পাকা চুলের স্টাইলে সেখানে বলি অভিনেত্রী যেন সাক্ষাৎ ইন্দিরা।

কঙ্গনা রানাওয়াত ইন্দিরা গান্ধীর ভূমিকায়

তবে এটা এখনই বলা খুব কঠিন যে অভিনেত্রী দেশের এরকম এক আইকনিক রাজনীতিবিদের চরিত্রে নিজেকে কীভাবে প্রস্তুত করেছেন এবং ভারতীয় গণতন্ত্রের অন্ধকারময় সময়ের যুগটিকে কীভাবে কঙ্গনা তাঁর অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলবেন। তবে কঙ্গনা রানাওয়াত এও জানিয়েছেন যে এই সিনেমা ইন্দিরা গান্ধীর বায়োগ্রাফি নয়।

টিজারে কী দেখানো হল

ছোট এই ভিডিওতে দেখা গিয়েছে কঙ্গনা তথা ইন্দিরা গান্ধীর কাছে প্রাক্তন মার্কিন সচিব হেনরি কিসিংগারের ফোন আসে এবং তিনি জানতে চান যে আমেরিকান প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তাঁকে স্যারের বদলে '‌ম্যাম'‌ বলে সম্বোধন করতে পারেন। এরপর কঙ্গনা তথা ইন্দিরা একটু শ্বাস নিয়ে হ্যাঁ বলেও তিনি ফের তাঁর সেক্রেটারিকে বলেন যে তিনি যেন মার্কিন প্রেসিডেন্টকে বলে দেন ইন্দিরা গান্ধীকে তাঁর অফিসে সবাই স্যার বলে ডাকেন। অভিনেত্রী এই টিজার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, '‌সেই মহিলাকে নিয়ে এলাম যাঁকে স্যার বলা হত। এমার্জেন্সির শুটিং শুরু।'

ইন্দিরা গান্ধীর মতো লুকস

ইন্দিরা গান্ধীর মতো লুকস

জানা গেছে, এই সিনেমায় মেকআপ করেছেন অস্কারজয়ী শিল্পী ডেভিড মেলিনওস্কি। 'দ্য ডার্কেস্ট আওয়ার' সিনেমার জন্য তিনি অস্কার জিতেছিলেন। এবার তাঁকেই নিজের পরিচালিত দ্বিতীয় হিন্দি সিনেমার দায়িত্ব দিলেন কঙ্গনা
। এই সিনেমা প্রসঙ্গে বলতে গিয়ে কঙ্গনা জানান যে ভারতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে প্রতিফলিত করবে এমার্জেন্সি। এছাড়া বড়পর্দায় পাবলিক ফিগার হিসাবে অভিনয় করাও একটা চ্যালেঞ্জ কারণ সেই চেহারা অভিনেত্রীকে পেতে হবে বলেও জানান কঙ্গনা।

কঙ্গনা রানাওয়াত পরিচালিত দ্বিতীয় সিনেমা

কঙ্গনা রানাওয়াত পরিচালিত দ্বিতীয় সিনেমা

এর আগে কঙ্গনা রানাওয়াত ১৯৭৫ সালের একটি সংবাদপত্রের ক্লিপিং শেয়ার করে লেখেন, '‌বিশ্বের সাম্প্রতিকতম ইতিহাসে এটা সবচেয়ে নাটকীয় ঘটনা। আজকে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল এবং তার ফলে কী হয়েছিল। আর যার কেন্দ্রে ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল মহিলা।'‌ এর আগে 'মণিকর্ণিকা- দ্য ক্যুইন অফ ঝাঁসি' সিনেমাটি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন কঙ্গনা। যদিও বিগ বাজেটের সেই সিনেমাটি একেবারেই হিট হয়নি। পরিচালনা নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তবে এতে দমে যাওয়ার পাত্রী নন কঙ্গনা। তাই ফের তিনি পরিচালকের আসনে বসে পড়েছেন। আর এদিন তিনি ফার্স্ট লুক প্রকাশের পর লিখেছেন, '‌আবার আমি সিনেমা পরিচালনা করলাম। আর এদিন ছবিটির একঝলক দেখার পর যা বুঝলাম, আমার থেকে ভাল এই সিনেমাটি আর কেউই পরিচালনা করতে পারতেন না।'‌

এই সিনেমার সফলতা নিয়ে আশাবাদী কঙ্গনা

এই সিনেমার সফলতা নিয়ে আশাবাদী কঙ্গনা

উল্লেখ্য, কঙ্গনার শেষ সিনেমা 'ধাকড়' বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। সিনেমার কালেকশন শুনলে আঁতকে উঠছেন সকলেই। এমনকি, সিনেমা মুক্তির অষ্টমদিনে গোটা ভারতে মাত্র ২০টি টিকিট বিক্রি হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল এই সিনেমা। তবে এমার্জেন্সি সেই দুঃখ ঘোচাবে বলে মনে করছেন খোদ অভিনেত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+