বলিউডের এই তিন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনারকে সমন পাঠালো ইডি
এবার কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থার ফাঁদে পড়লেন বলিউডের তিন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার। মণীশ মালহোত্রা, সব্যসাচী মুখোপাধ্যায় ও ঋতু কুমারকে পাঞ্জাবের এক রাজনীতিবিদ বেআইনিভাবে অর্থ স্থানান্তর করেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতে এই তিনজনকে সমন পাঠিয়েছে। এই তিন জনপ্রিয় ডিজাইনারকে ইডি অফিসে জিজ্ঞসাবাদের জন্য ডাকা হয়েছে।

ইডি সূত্রের খবর, দিল্লিতে ইডির সদর দফতরে এই তিনজন ফ্যাশন ডিজাইনারকে ভিন্ন ভিন্ন তারিখে আসার জন্য তলব করা হয়। বুধবারই ইডির পক্ষ থেকে এই তিনজনকে নোটিশ পাঠানো হয়। ইডি সূত্রে জানা গিয়েছে যে পাঞ্জাবের এক বিধায়ক এই তিন শীর্ষ ফ্যাশন ডিজাইনারকে বেআইনিভাবে লক্ষাধিক টাকা প্রদান করেছেন।
সব্যসাচী, মণীশ মালহোত্রা ও ঋতু কুমার বলিউড তারকাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের পোশাকও ডিজাইন করে থাকেন। দীপিকা থেকে অনুষ্কা বা করিনা কাপুর সহ বিভিন্ন অভিনেতা–অভিনেত্রীদের জমকালো বিয়ের পোশাক তৈরি করেন এই তিন শীর্ষ ডিজাইনার। যার মধ্যে সব্যসাচীর বিয়ের পোশাকে সেজে উঠেছিলেন অনুষ্কা, দীপিকা, প্রিয়াঙ্কা চোপড়া। মণীশ মালহোত্রা বলিউডে শুধু ফ্যাশন ডিজাইনার নন, তিনি বলিউড তারকাদের ঘনিষ্ঠ বন্ধুও বটে। বরুণ ধাওয়ানের বিয়েতে প্রধান বরকর্তা ছিলেন এই মণীশ মালহোত্রাই। অপরদিকে ঋতু কুমারের এলিগান্ট পোশাকের ডিজাইন সকলের মন কাড়তে বাধ্য। ইন্ডিয়ান, ওয়েস্টার্ন বা ফিউশন, ঋতু কুমারের ডিজাইন করা পোশাক আলাদা এক মাত্রায় পৌঁছে যায়।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications