ভারত সফরের আগে বলিউডে মজে ডোনাল্ড ট্রাম্প? আয়ুষ্মানের সিনেমার প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট!
ভারত সফরের আগেই যেন পুরোপুরি 'ইন্ডিয়ান' মোডে চেলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে পা রাখার আগেই এদেশের অন্যতম জনপ্রিয় বলিউড ছবির প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। আরও বিশদে বলেতে গেলে সদ্য মুক্তি পাওয়া আয়ুষ্মান খুরানা অভিনীত হিন্দি সিনেমা 'শুভ মঙ্গল জ্যাদা সাবধান'-কে 'অসাধারণ' বললেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের হঠাৎ একটি বলিউড সিনেমার প্রশাংসার ফলে প্রশ্ন উঠেছে, ভারতীয়দের মন জয় করতেই কী এই পন্থা অবলম্বন?

সমকামী প্রেমের গল্প আয়ুষ্মান অভিনীত 'শুভ মঙ্গল জ্যাদা সাবধান'
শুক্রবার মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা ও জিতেন্দ্র কুমার অভিনীত 'শুভ মঙ্গল জ্যাদা সাবধান'। সিনেমাটিতে উঠে এসেছে সমকামী প্রেমের গল্প। এই সিনেমা নিয়ে টুইট করেছিলেন সমকামী আন্দোলনের অন্যতম মুখ পিটার টাশেল। আর টুইট বার্তায় তিনি জানান যে ভারতে এই ধর্মীয় সিনেমা মুক্তি পাওয়ায় তিনি খুব খুশি। পিটারের সেই টুইট বার্তাটি রিট্যুইট করেন ট্রাম্প।

সমকামী বিরোধী হিসাবে পরিচিত ট্রাম্প
এদিকে উল্লেখযোগ্য বিষয় ট্রাম্প নিজে সমকামী বিরোধী বলে পরিচিত। সেখানে দাঁড়িয়ে ভারতে নির্মিত এক সমকাম নিয়ে সিনেমার প্রশংসা কী আদেও মন থেকে করলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কারণ কয়েক দিন আগে অস্কার জয়ী কোরিয়ান সিনেমা 'প্যারাসাইট' নিয়ে বিরূপ মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন এই ট্রাম্পই।

২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদে পৌঁছাবেন ট্রাম্প
২৪ ফেব্রুয়ারি ট্রাম্প গুজরাতের আহমেদাবাদে পৌঁছাবেন সকাল ১১টার সময়। তাঁকে এবং তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বায়ুসেনার বিমানে করে সস্ত্রীক ট্রাম্প আসবেন বলে জানা গিয়েছে। রোডশোয়ের পর দুই নেতা পৌঁছাবেন মোতেরা স্টেডিয়ামে। নব নির্মিত ক্রিকেট স্টেডিয়ামে ট্রাম্পকে স্বাগত জানানো হবে। এই অনুষ্ঠানে এক থেকে দেড় লক্ষ মানুষ যোগ দেবেন। দুপুর সাড়ে বারোটার সময় দুই নেতা এই অনুষ্ঠানে আসবেন এবং একসঙ্গে বক্তৃতা করবেন। আমেরিকায় 'হাউডি মোদী'র অনুকরণেই ভারতে 'নমস্তে ট্রাম্প' অনুষ্ঠানটি হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications