Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জানেন কি বলিউডের এই ১০টি হিট ছবির প্রস্তাব কেন ফিরিয়ে দিয়েছিলেন করিনা কাপুর

১০টি হিট ছবির প্রস্তাব ফিরিয়ে দেন করিনা কাপুর

২০০০ সালে '‌রিফিউজি’‌ ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল কাপুর পরিবারের এই কন্যাটিকে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি '‌বেবো’‌ তথা করিনা কাপুরকে। তিনি হিন্দি ইন্ডাস্ট্রিতে যে টিকে থাকার জন্য এসেছেন তা খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছিলেন। বছর যত পেরিয়েছে আমরা এই বাবলি ডিভাকে দেখেছি স্লিম–ট্রিম ও বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। বর্তমানে করিনার দারুণ কর্মজীবন হওয়া সত্ত্বেও কিছু এমন বলিউডের ছবি রয়েছে যার প্রস্তাব ফিরিয়ে দেওয়া উচিত হয়নি করিনার। দেখে নিন কোন কোন জনপ্রিয় সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বেবো।

 কুইন

কুইন

বিকাশ বহেল পরিচালিত '‌কুইন'‌ ছবিতে পরিচালক কঙ্গনা রানাওয়াতকে বাস্তবের কুইনে পরিণত করেছেন। এই ছবির অসাধারণ পরিচালনা ও গল্প দর্শকরা আজও মনে রেখেছে। ভাবুন তো রাণির চরিত্রে কঙ্গনার বদলে যদি করিনা অভিনয় করতেন। এই সিনেমার প্রস্তাব করিনা পেয়েও তা ফিরিয়ে দেন শুধুমাত্র এটা ভেবে যে পরিচালক তাঁর ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারেননি।

‌ গোলিও কি রাসলীলা রাম–লীলা

‌ গোলিও কি রাসলীলা রাম–লীলা

কিংবদন্তী পরিচালক সঞ্জয় লীলা বনশালির ছবি '‌গোলিও কি রাসলীলা রাম-লীলা'‌ ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন করিনা। এ প্রসঙ্গে তিনি জানান যে চরিত্রটিতে অভিনয় করার মতো আগ্রহী তিনি ছিলেন না। করিনার না করে দেওযার পর লীলার চরিত্রে অভিনয় করেন দীপিকা পাড়ুকোন এবং সিনেমাটি যথেষ্ট হিট হয়।

ব্ল্যাক

ব্ল্যাক

সঞ্জয় লীলা বনশালির আরও একটি যুগান্তকারী বলিউড ছবি '‌ব্ল্যাক'‌। এই সিনেমাটিও করতে চাননি করিনা। যদিও কারণ খুব একটা স্পষ্ট নয়, কিন্তু এটা বলা যায় যে এই সিনেমাটিকে না করে করিনা প্রকৃত হিরেকে হারিয়েছেন কারণ এই ছবি ২টি জাতীয় পুরস্কার অর্জন করেছিল।

দিল ধড়কনে দো

দিল ধড়কনে দো

করিনা কাপুরকে পরিচালক জোয়া আখতার তাঁর ছবি '‌দিল ধড়কনে দো'‌-তে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি এই ছবিতেও অভিনয় করতে রাজি হননি। তিনি যদিও এর পেছনের কোনও কারণ জানাননি, কিন্তু করিনা জোয়াকে আশ্বস্ত করে জানিয়েছেন যে তিনি তাঁর পরবর্তী ছবিতে অবশ্যই ভবিষ্যতে অভিনয় করবেন যে কোনও চরিত্রে।

চেন্নাই এক্সপ্রেস

চেন্নাই এক্সপ্রেস

অসাধারণ পরিচালক রোহিত শেট্টির '‌চেন্নাই এক্সপ্রেস' ছবিতে দীপিকার বদলে করিনারই অভিনয় করার কথা ছিল, কিন্তু তারিখের গণ্ডগোল হওয়ায় করিনা এই ছবিটি করবেন না বলে জানিয়ে দেন। এরপরই এই চরিত্রটি দীপিকা পাড়ুকোনের কাছে যায়। ‌

শুদ্ধি

শুদ্ধি

করণ জোহারের প্রজেক্ট '‌শুদ্ধি'‌, যা শেষপর্যন্ত আর হয়ে ওঠেনি, এই ছবিতে করিনা কাপুর খানের বিপরীতে অভিনয় করার কথা ছিল হৃত্ত্বিক রোশনের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে হৃত্ত্বিক এই ছবি থেকে সরে যান এবং তার পিছু পিছু করিনাও বেরিয়ে আসেন।

ফ্যাশন

ফ্যাশন

বলিউডের অসামন্য পরিচালক মধুর ভাণ্ডারকারের '‌ফ্যাশন'‌ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন করিনা। কিন্তু কোনও কারণ ছাড়াই তিনি এই সিনেমাটি ছেড়ে দেন এবং তা প্রিয়াঙ্কা চোপড়ার ঝুলিতে গিয়ে পড়ে।

‌ কহো না প্যায়ার হ্যায়

‌ কহো না প্যায়ার হ্যায়

কহো না প্যায়ার হ্যায় ছবিতে সোনিয়ার চরিত্রে অমিশা প্যাটেলের জায়গায় প্রথমে করিনা কাপুরের অভিনয় করার কথা ছিল। কিছুদিন তিনি শুটিংও করেছিলেন, কিন্তু তারপর তিনি এই সিনেমা ছেড়ে রিফিউজি ছবির শুটিংয়ে চলে যান। যদিও রিফিউজির তুলনায় কহো না প্যায়ার হ্যায় বক্স অফিসে বেশি সাড়া ফেলেছিল।

হাম দিল দে চুকে সনম

হাম দিল দে চুকে সনম

পরিচালক সঞ্জয় লীলা বনশালির তৃতীয় ছবি হাম দিল দে চুকে সনম-এর প্রস্তাবও করিনাকে দেওয়া হয়। কিন্তু পরিচালক ও অভিনেত্রীর মধ্যে সেভাবে সমন্বয় না হওয়ায় এই ছবিতে ঐশ্বর্য রাইকে নেওয়া হয়।

কাল হো না হো

কাল হো না হো

করণ জোহরের ব্লক বাস্টার ছবি কাল হো না হো, যেখানে অভিনয় করেছিলেন শাহরুখ খান, সইফ আলি খান ও প্রীতি জিন্টা, সেখানে নয়নার চরিত্রে করিনার অভিনয়ের কথা ছিল। কিন্তু তিনি এই ছবির জন্য যে পারিশ্রমিক পাচ্ছিলেন তাতে খুশি ছিলেন না তাই এই ছবি তিনি ছেড়ে দেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+