জনপ্রিয় দক্ষিণী এই ছবিগুলির বলিউড রিমেকে বি–টাউনের কোন হিরোদের দেখা যাবে জানেন কি
জনপ্রিয় দক্ষিণী এই ছবিগুলির বলিউড রিমেকে বি–টাউনের কোন হিরোদের দেখা যাবে জানেন কি
দক্ষিণী সিনেমা থেকে অনেক বলিউড সিনেমাই কপি করে করা হয়। এটা খুবই স্বাভাবিক ঘটনা। দক্ষিণী সিনেমায় অ্যাকশনের সঙ্গে সঙ্গে সেই সিনেমাগুলিতে কমেডিও ভরপুর থাকে। আর সেই ছবিগুলিকেই বলিউড নিজেদের মতো করে তৈরি করে এবং বি টাউনের অভিনেতাদের অভিনয় করিয়ে তা দারুণভাবে বক্স অফিসে হিট করায়।
অধিকাংশ সময়ই আমাদের ছবির গল্প সম্পর্কে জানা থাকে কিন্তু তাও আমরা দেখি শুধুমাত্র কেমন বাজেভাবে বলিউড এই ছবিটিকে তুলে ধরেছে বা কতটা ভালো হয়েছে বলিউড কপি করার পর। আসুন জেনে নেওয়া যাক কিছু আসন্ন বলিউড ছবির যা দক্ষিণ সিনেমা থেকে রীতিমতো কপি করা হয়েছে।

বিক্রম ভেধা
বড় পর্দায় হৃত্ত্বিক রোশন ও সইফ আলি খানের জুটি এই প্রথমবার দেখা যাবে। তবে এই জুটির সঙ্গে আরও অনেক পরিচিত মুখদের এই ছবিতে অভিনয় করতে দেখা যেতে পারে। প্রকৃত সিনেমায় আর মাধবন ও বিজয় শেঠুপাঠি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। একেবারে প্রকৃত অর্থে দক্ষিণ সিনেমার মতোই গল্পের প্লট, পুলিশ ও খারাপ মানুষের মধ্যে পার্থক্যই এই ছবিতে তুলে ধরা হবে।

ধ্রুবঙ্গল পাথিনারু
এই ছবির নাম বদল করে 'সঙ্কি' রাখা হয়েছে এবং এই ছবিতে অভিনয় করবেন বরুণ ধাওয়ান ও পরিণীতি চোপড়া। এই ছবির গল্প হল রহস্যজনকভাবে এক দম্পতির মৃত্যুর তদন্ত করতে শুরু করে এক পুলিশ। এটা নিয়েই গল্প এগোতে থাকবে।

হিট
এই ছবিটি ২০২০ সালে মুক্তি পায় এবং এটি ব্লকবাস্টার ছবি। এই ছবির গল্প খানিকটা একই, এক পুলিশ অফিসারের তদন্ত নিয়েই এই ছবির গল্প। এই ছবিটি পুনরায় তৈরি হবে এবং রাজকুমার রাও প্রধান চরিত্রে অভিনয় করবেন।

কাইথি
দীর্ঘদিন পর অজয় দেবগণ আবার বড় পর্দায় তাঁর কামাল দেখাবেন। অজয়ের মধ্যে অ্যাকশন ও কমেডির দুটোরই সংমিশ্রন রয়েছে। তাই এই ছবিতে আমরা অজয় দেবগণকে দেখতে পাব। এই সিনেমার গল্পে মাদক চক্রকে ধরার বেশ কিছু ব্যর্থ অভিযানের পর পুলিশ কি করে তা সমাধান করে সেটাই দেখার।

জার্সি
এই ছবিটি আসলে তেলেগু ভাষায় এবং বলিউড তার কোনও সৃজনশীলতা না দেখিয়ে একই নাম দিয়ে রিমেক বানাচ্ছে। ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে শাহিদ কাপুরকে।

রতশাসন
এর আগেও অক্ষয় কুমারকে দক্ষিণী ছবির বলিউড রিমেকে অভিনয় করতে দেখেছি। বড় পর্দায় এই প্রথমবার রাকুল প্রিত ও অক্ষয় কুমারকে দেখতে পাওয়া যাবে। ছবির গল্প এক পুলিশ অফিসার কীভাবে এক সাইকো কিলারকে ধরবেন তা নিয়ে।

সুরারাই পোর্তু
এই আসল গল্পটি অস্কার ২০২০ -এর তালিকায়গিয়েছিল। জন আব্রাহাম এবং হৃত্ত্বিক রোশনের মতো অভিনেতাকে প্রধান চরিত্রে নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে, শেষ পর্যন্ত ছবিটি অক্ষয় কুমার পেয়েছিলেন। একটি দূরবর্তী জায়গা থেকে আসা একজন মানুষের গল্প যিনি তার বিমান পরিষেবা চালু করতে চান, তাকে অবশ্যই তার পথে আসা বাধাগুলি অতিক্রম করতে হবে।

আলা বৈকুণ্ঠপুরমরুলু
দক্ষিণের যথেষ্ট হিট এই সিনেমার বলিউড রিমেক তৈরি হওয়ার কথা চলছে। আল্লু অর্জুন দক্ষিণী ছবিটিতে অভিনয় করেছিলেন। তবে বলিউড রিমেকে কার্তিক আরিয়ানকে নেওয়ার কথা চলছে।

আন্নিয়ান
আন্নিয়ান একটি কঠিন বাস্তবকে তুলে ধরেছে এবং সমানভাবে কিছু অ্যাকশন থ্রিলার, যা পরিচালক শঙ্কর নায়ক ব্যবহার করে অনেক বার্তা পৌঁছে দেয় এবং এমন কিছু বলে যা বলা দরকার। এমনকি যদি আপনি এটি একটি ডাব সংস্করণে দেখেন, তবে সম্ভাবনা রয়েছে যে আপনি এর শক্তিশালী গল্প, আড়ম্বরপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স, অত্যাধুনিক ভিজ্যুয়াল এফেক্ট এবং অবশ্যই বিক্রমের যুগান্তকারী পারফরম্যান্সে মুগ্ধ হবেন। এই রিমেকে অভিনয় করবেন রণবীর সিং, যাঁর চরিত্রের নাম রামানুজম।

মাস্টার
দক্ষিণী এই ছবি মাস্টারে পরিচালক লোকেশ কনকরাজের দারুণ পরিচালনা দেখতে পারবেন। এই ছবিটি অ্যাকশনে ভরপুর বিনোদনমূলক ছবি। অন্যান্য ছবির সঙ্গে তুলনা করলে এই ছবিটি বিজয়ের একটু অন্যরকম। জেডি নামের এক মদ্যপ অধ্যাপকের চরিত্রে বিজয় দারুণ অভিনয় করেছেন। শোনা যাচ্ছে বলিউডে এই ছবির রিমেকে অভিনয় করতে পারেন সলমন খান। এ বছরই ছবির শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications