বলিউডে লোলো নামে পরিচিত করিশ্মা কাপুরের এই নাম রাখার পিছনের কাহিনি জানেন কী?
নব্বই দশকের অন্যতম সুপারহিট নায়িকা করিশ্মা কাপুর। পর্দায় এই অভিনেত্রী আর গোবিন্দার রোম্যান্স দর্শকমনে এখনো সাড়া জাগায়। ৪৮ বছরেও এই অভিনেত্রীর আবেদন এক বিন্দুও কমেনি। শনিবার, ২৫ জুন করিশ্মা তাঁর জন্মদিন পালন করছেন। অভিনেত্রীর ডাকনাম লোলো এবং তিনি বলিউডেও এই নামেই পরিচিত কাছের মানুষদের কাছে। কিন্তু জানেন কি তাঁর নাম কেন লোলো রাখা হয়েছিল।

করিশ্মা কাপুর ইন্ডিয়ান আইডল ১২ রিয়্যালিটি শোতে অতিথি হয়ে এসেছিলেন। সেই সময় শোতে তাঁর বাবা ও অভিনেতা রণধীর কাপুরও উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন যে কেন করিশ্মার নাম লোলো রাখা হয়। রণধীর কাপুর জানান যে তাঁর প্রিয় অভিনেত্রী ছিলেন জীনা লোলোব্রিগিডা। সেই কারণের জন্য তিনি তাঁর বড় মেয়ের নাম রাখেন লোলো।
বলিউড থেকে দূরে থাকলেও এই বয়সেও করিশ্মা কাপুর তাঁর গ্ল্যামার ধরে রেখেছেন। প্রায়ই তাঁকে করিনা ও সইফের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁর গ্ল্যামরস হট ছবি রীতিমতো ভাইরাল হয়। ২০০৩ সালে দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করে নেন করিশ্মা। ২০১৪ সালে এই জুটির বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসে। করিশ্মা ও সঞ্জয়ের দুই সন্তানও রয়েছে, যারা এখন মা করিশ্মার সঙ্গেই থাকেন।
এখন আর সেভাবে অভিনয় করেন না। আপাতত করিশ্মার হাতে আছে 'ব্রাউন' ওয়েব সিরিজের কাজ। শেষবার 'মেন্টালহুড' ওয়েব সিরিজে দেখা গিয়েছিল করিশ্মাকে। তবে রিয়্যালিটি শো, ফ্যাশন শো-তে অংশ নেন তিনি। সম্প্রতি মেয়েকে নিয়ে কলকাতায় ঘুরে গিয়েছেন করিশ্মা কাপুর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications