জেনে নিন বলিউড অভিনেত্রী ও বিখ্যাত ক্রিকেটারদের মিষ্টি প্রেমের গল্প

জেনে নিন বলিউড অভিনেত্রী ও বিখ্যাত ক্রিকেটারদের মিষ্টি প্রেমের গল্প

ভাবুন তো যখন ক্রিকেটার ও বলি ডিভাদের মিশে একাকার হয়ে যায়, মানে একে অপরকে বিয়ে করে সুখে সংসার করে। কীভালো লাগে তাই না। জেনে নিন কোন কোন বলিউডের নায়িকারা ক্রিকেটারদের বিয়ে করে বেশ সুখেই সংসার করছেন।

শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খানের পতৌদি

শর্মিলা ঠাকুর ও মনসুর আলি খানের পতৌদি

একটা সময় ছিল যখন শর্মিলা ঠাকুর বলিউড কাঁপাতেন। সেই সময় তিনি কিন্তু লাইম লাইট থাকতেন। তিনি প্রেমে পড়েন মনসুর আলি খানের পতৌদির। তিনি ছিলেন ভারতের সবচেয়ে সফল টেস্ট ক্যাপ্টেন ও পতৌদি পরিবারের নবাবও।শর্মিলা, একজন হিন্দু ছিলেন। মনসুর মুসলিম ছিলেন। তাঁর ধর্মকে পরিবর্তন করা হয়েছিল। যদিও তাঁদের পরিবার থেকে এর ঘোর বিরোধিতা করা হয়েছিল। সে সময় অনেকেই বলেছিলেন যে এই বিয়ে বেশিদিন টিকবে না। যদিও তাঁরা সেই কথাটা ভুল প্রমাণিত করে দিয়েছিলেন।

 যুবরাজ সিং ও হিজল কিচ

যুবরাজ সিং ও হিজল কিচ

যুবির প্রতি এক আলাদা ভালোবাসা মেয়েদের। তিনি প্রায় সব মেয়েদের ক্রাশ। শোনা যায় কিম শর্মার সঙ্গেও নাকি অন্যরকম সম্পর্ক ছিল যুবির। তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি ডেট করেছিলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোনের সঙ্গে। যদিও জানা যায় কিমের সঙ্গে তার সম্পর্ক দীর্ঘ দিনের ছিল। তবে, দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক কিন্তু স্বল্পস্থায়ী ছিল। তবে, এখন দীপিকা এখন রণবীর সিংয়ের সঙ্গে বেশ সুখেই সংসার করছেন। আর ব্যবসায়ী আলী পুঞ্জানিকে বিয়ে করে কেনিয়ায় চলে যান। যুবরাজ কিন্তু এখন হিজল কিচকে বিয়ে করেছেন। তাঁরা ২০১৬ সালের ৩০ নভেম্বর চণ্ডীগড়ে বিয়ে করেন।

জহির খান ও সাগরিকা ঘাটগে

জহির খান ও সাগরিকা ঘাটগে

চার বছর ধরে এক গভীর সম্পর্ক ছিল ইশা ও জাহিরের। যদিও সেটা চিরস্থায়ী হয়নি। যদিও কী কারনে বিচ্ছেদ হয়েছে, তা স্পষ্ট জানা যায়নি। একসময় এই জুটি ঘোষণা করেছিলেন, যে তাঁরা বিয়ে করছেন না, বরং আলাদা হচ্ছেন। কথামত তাঁরা দুজনেই নিজেদের জীবনসঙ্গী বেছে নেন। জাহির এখন 'চক দে ইন্ডিয়া'-এর অভিনেত্রী সাগরিকা ঘাটগকে বিয়ে করেন। বিয়ের আগে তাঁদের ডেটিঙয়ের খবর খুব শোনা যেত। ২০১৭ সালে ২৪ এপ্রিল তাঁরা বিয়ে করেন।

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি

অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি

২০১৭ সালের ১১ ডিসেম্বর বলি ডিভা অনুষ্কাকে বিয়ে করেন ক্রিকেটার বিরাট কোহলি। তাঁরা কিন্তু বিয়ের পর খুব সুখেই আছেন। তাঁদের কিন্তু একটা কন্যা সন্তানও আছে।

 গীতা বাসরা ও হরভজন সিং

গীতা বাসরা ও হরভজন সিং

বেশ কিছুদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার পর চারহাত এক হয়ে তাঁদের। ২০১৫ সালের ২৯ অক্টোবর তাঁরা বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ জুলাই তাঁদের একটি কন্যা সন্তান হয়। তাঁরা বর্তমানে বেশ সুখী পরিবার।

সঙ্গীতা বিজলানি ও আজহারউদ্দিন

সঙ্গীতা বিজলানি ও আজহারউদ্দিন

১৯৯৬ সালে ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন ওরফে আজহারের সঙ্গে প্রথম দেখা হয়েছিল সঙ্গীতা বিজলানির। তখনই তিনি তাঁর প্রেমে পরে যান। আর তাঁকে বিয়ে করার জন্য তিনি তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেন। যদি তাঁরা শেষ পর্যন্ত একসঙ্গে থাকতে পারেননি। প্রায় ১৪ বছর একসঙ্গে থাকার পর ২০১০ সালে তাঁরা আলাদা হয়ে যায়।

নাগমা ও সৌরভ গঙ্গোপাধ্যায়

নাগমা ও সৌরভ গঙ্গোপাধ্যায়

দাদা মানেই সৌরভ। তা বলার অপেক্ষা রাখে না। কত মেয়েদের ক্রাশ দাদা, তা আর বলার অপেক্ষা রাখে না! শোনা যায় সকলের মত দাদাও কিন্তু প্রেমে মজেছিলেন নাগমার। যদিও এই ব্যাপারে তাঁকে কিছু বলতে শোনা যায়নি। এখন যদিও ডোনা গঙ্গোপাধ্যায়কে বিয়ে করে বেশ সুখেই দিন কাটাচ্ছেন তিনি। তাঁদের একটি মেয়েও আছে।

অমৃতা সিং ও রবি শাস্ত্রী

অমৃতা সিং ও রবি শাস্ত্রী

রবি শাস্ত্রী ছিলেন ভারতীয় ক্রিকেটের আসল পোস্টার বয়। তাঁকে কিন্তু সকলেই খুব পছন্দ করতেন। তিনি ক্রিকেটার হিসাবে খুব নামকরা। সেই সঙ্গে তাঁর সুন্দর চেহারার জন্য খুব পছন্দ করেন সকলে। ৮০ দশকের শেষের দিকে বলি ডিভা শেষের দিকে পা রাখছিলেন। তাঁদের ভালোবাসার কথা কিন্তু সকলের স্মানেই স্বীকার করেছিলেন। যদি তাঁদের সম্পর্ক কিন্তু বেশিদিন টেকেনি। ১৯৯০ সালে রিতুকে বিয়ে কবে রবি। যদিও অমৃতা অভিনেতা সইফ আলি খানকে বিয়ে করেন। যদিও সেই সম্পর্ক তাঁর স্থায়ী হয়নি। ১৩ বছর পর তাঁরা আলাদা হয়ে যায়।

জিনাত আমান ও ইমরান খান

জিনাত আমান ও ইমরান খান

এক সময় পাকিস্তানি ক্রিকেটার ইমরান খান ও বলিউডের গ্ল্যাম কুইন, জিনাত আমান, একে অপরকে ভালোবাসতে শুরু করেন। তাদের সম্পর্ক স্বল্পস্থায়ী ছিল এবং দুজনেই খুব তাড়াতাড়ি আলাদা হয়ে যায়।

নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডস

নীনা গুপ্তা ও ভিভিয়ান রিচার্ডস

আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম কিংবদন্তি হলেন স্যার ভিভ রিচার্ডস। থিয়েটার ও বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে প্রায় সকলেই চেনেন। শোনা যায় ভিভ রিচার্ডসের সঙ্গে নাকি নীনা দেবীর এক প্রেমের সম্পর্ক ছিল। ভারতীয় অভিনেত্রী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের প্রেমে মজেছিলেন। যদিও তাঁরা বিয়ে করেননি বলেই জানা গিয়েছে। তবে, পরবর্তী সময়ে তাঁদের কন্যা মাসাবার কথা প্রকাশ্যে আসে। যদি শোনা যায় তিনি নাকি তাঁর মায়ের সঙ্গেই থাকেন।

রিনা রায় ও মহসিন খান

রিনা রায় ও মহসিন খান

পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানকে বিয়ে করেন রিনা রায়। তার সঙ্গে থাকার জন্য তিনি তার ফিল্মি কেরিয়ারও ছেড়ে দেন। কিন্তু অল্প কিছুদিন পরে তাঁদের বিয়ে ভেঙে যায়। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন, এবং তাদের বিবাহ বিচ্ছেদের পরপরই মহসিন পুনরায় বিয়ে করেন।

অঞ্জু মহেন্দ্রু ও গ্যারি সোবার্স

অঞ্জু মহেন্দ্রু ও গ্যারি সোবার্স

ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ও ভারতীয় অভিনেত্রীর দেখা হয়েছিল যখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৬০ এর দশকে সফর করছিল। তাঁরা দু'জন দু'জনের প্রেমে পড়েছিলেন। তা শেষ পর্যন্ত হয়নি। তাদের বিচ্ছেদ হতে হয়েছিল কারণ অঞ্জুর বাবা-মা তাদের মেয়ের 'কালো' পুরুষের সঙ্গে বিয়ে দিতে নারাজ ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+