জানেন কি বলিউডের এই তারকারা মৃত্যুর পর তাঁদের পরিবারের জন্য কত সম্পত্তি রেখে গিয়েছেন?
বলিউডের এই তারকারা মৃত্যুর পর তাঁদের পরিবারের জন্য বিপুল সম্পত্তি রেখে গিয়েছেন
বলিউডে এমন অনেক তারকা রয়েছেন যাঁরা মৃত্যুর পর নিজের পরিবার ও সন্তানদের জন্য প্রচুর সম্পত্তি রেখে গিয়েছেন। যাঁতে তাঁর মৃত্যুর পর পরিবারের কোনও অসুবিধা না হয়। এরকমই বলিউডের কিছু প্রয়াত অভিনেতাদের কথা আসুন জেনে নেওয়া যাক।

শ্রীদেবী
শ্রীদেবীকে বলিউডের প্রথম মহলি সুপারস্টার হিসাবে বিবেচনা করা হয়। শ্রীদেবী তাঁর ৪০ বছরের অভিনয় জীবনে দর্শককে একাধিক সিনেমা উপহার দিয়েছেন। ২০১৮ সালে শ্রাদেবীর দুবাইতে আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে যায় বলিউড ও তাঁর পরিবার। তবে অভিনেত্রী তাঁর পরিবারের জন্য ২৪৭ কোটি টাকা রেখে গিয়েছেন।

ঋষি কাপুর
দক্ষ ও বুদ্ধিমান অভিনেতা ঋষি কাপুর বলিউডে একশোটির বেশি সিনেমা করেছেন। ২০২০ সালের ৩০ এপ্রিল প্রয়াত হন অভিনেতা। তিনি তাঁর পরিবারের জন্য ৩০০ কোটি টাকা রেখে গিয়েছেন।

ইরফান খান
ইরফান খান অভিনীত ছবি শুধু সমালোচকদের দ্বারা প্রশংসিত নয় বরং বিশ্বের দরবারে তা স্বীকৃতি পেয়েছে। তিনি প্রথম বলিউডের অভিনেতা যিনি দু'বার অস্কার পেয়েছেন, ২০০৮ সালে স্ল্যামডগ মিলেনিয়াম ও ২০১২ সালে লাইফ অফ পাই ছবির কারণে। ২০২০ সালের ২৯ এপ্রিল ইরফান দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মারা যান। তিনি তাঁর স্ত্রী ও সন্তানের জন্য ৩২০ কোটির সম্পত্তি রেখে গিয়েছেন।

সুশান্ত সিং রাজপুত
বলিউডের নতুন ও প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালে ১৪ জুন সুশান্তের আকস্মিক মৃত্যু হয়। সূত্রের খবর তাঁর সম্পত্তির পরিমাণ ৪৪৭ কোটি।

ওম পুরি
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত প্রতিভাবান ও কিংবদন্তী অভিনেতা ওম পুরি ৪৫ বছর বলিউডে কাজ করেছেন। ২০১৭ সালে তাঁর মৃত্যুর আগে পর্যন্ত তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৫১ কোটি টাকা।

ভি জি সিদ্ধার্থ
ভারতের বৃহৎ কফি চেইন ক্যাফে কফি ডে-এর মালিক ভি জি সিদ্ধার্থ। তিনি এমন একটি পরিবার থেকে এসেছিলেন যেখানে ১৪০ বছর ধরে এই কফি ব্যবসার সঙ্গে যুক্ত সকলে। তিনি ২০১৯ সালে আত্মহত্যা করেন এবং তাঁর সম্পত্তির পরিমাণ ৮,২০০ কোটি।












Click it and Unblock the Notifications