নন্দনে শোয়ের আয়োজন করেও ঢুকতে পারলেন না ‘‌বিনিসুতোয়’‌ পরিচালক ও অভিনেতা

নন্দনে শোয়ের আয়োজন করেও ঢুকতে পারলেন না ‘‌বিনিসুতোয়’‌ পরিচালক ও অভিনেতা

করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই সিনেমা হলগুলি খুলে গিয়েছে। আর এরই মাঝে মুক্তি পেয়েছে পরিচালক অতনু ঘোষের নতুন ছবি '‌বিনিসুতোয়’‌। এই সিনেমার জন্য ইতিমধ্যেই সমালোচকদের কাছে প্রশংসিত পরিচালক, অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও অভিনেত্রী জয়া আহসান। নন্দনে রবিবার এই ছবিটি হাউজফুল হলেও সিনেমা হলের ভেতর নাকি ঢুকতে দেওয়া হয়নি খোদ অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ও পরিচালক অতনু ঘোষকে। এ নিয়ে ঋত্বিক তাঁর সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেছেন।

নন্দনে শোয়ের আয়োজন করেও ঢুকতে পারলেন না ‘‌বিনিসুতোয়’‌ পরিচালক ও অভিনেতা

'‌বিনিসুতোয়’‌ ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের আগ্রহ প্রচুর ছিল এই ছবিটি দেখার জন্য। কিন্তু নন্দনে গিয়েও এভাবে যে ফিরে আসতে হবে তা ভাবেননি অভিনেতা ঋত্বিক ও ছবির পরিচালক অতনু ঘোষ। ফেসবুকে ঋত্বিক লিখলেন, '‌দুঃখিত। আজ নন্দনে ঠিক পৌঁছেও আপনাদের সঙ্গে সেভাবে দেখা করতে পারলাম কই। কোভিড স্বাস্থ্যবিধির কারণে নন্দনে প্রবেশ নিয়ন্ত্রিত।

কিন্তু গেটে দায়িত্বপ্রাপ্ত জনৈক মুখার্জি (আমি ওনার নাম জানি,তবে অযথা ওনাকে বিখ্যাত করবোনা তাই নাম নিলামনা) এই কাজের উপযুক্ত কিনা জানিনা,কিন্তু অতি অভদ্র তা দেখতেই পেলাম। কি সব নিয়ম উল্লেখ করে, আমাদের কয়েকজন কে নন্দনে ঢুকতে দিলেন না, আর পুরোটাই উনি যাকে বলে পুলিশি রোয়াবেই বোঝালেন। অথচ আমাদেরই ছবি চলছে, আমরা দর্শকের সঙ্গে একটু কথাই বলতে গিয়েছিলাম। পরে একাডেমির সামনে আপনাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। উনি নিশ্চয়ই একদিন ডিউটির পাশাপাশি নন্দন এর গেটে দাড়ানোর মত ভদ্রতাটুকু শিখে নেবেন। ইতিমধ্যে, আজ নন্দন এ বিনিসুতোয় হাউজফুল ছিল।’‌

অতনু ঘোষের '‌বিনিসুতোয়’‌ ঋত্বিক ও জয়া যে দারুণভাবে কামাল দেখাবেন এ কথা আগে থেকেই নির্ধারিত ছিল। বহু দর্শকই '‌বিনিসুতোয়’‌ দেখার পর সোশ্যাল মিডিয়াতে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন তাঁরা এত ভালো ছবির বুনন এখনও পর্যন্ত দেখেননি। আর তাই তো দর্শকদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার জন্যই সিনেমা হলে পৌঁছন ঋত্বিক, অতনু ও সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। তবে ঋত্বিকরা দর্শকদের সঙ্গে দেখা করতে পারেন না।

সোশ্যাল মিডিয়ায় ঋত্বিক ও অতনু লেখেন, নানা কারণ দেখিয়ে তাঁদের কিছুতেই হলে ঢুকতে দেওয়া হয়নি। পরিচালক অতনু ঘোষও ফেসবুকে জানিয়েছেন যে, ''সুসংবাদ। 'বিনিসুতোয়’ নন্দনে হাউসফুল। আজ আমি, ঋত্বিক চক্রবর্তী, দেবজ্যোতি মিশ্র, নন্দনে থাকবো বলে পোস্ট দিয়েছিলাম। যাঁরা শো শেষ হওয়ার পর আমাদের খোঁজ করেছেন, তাঁদের কাছে মাফ চাইছি।’‌ আসলে করোনা পরিস্থিতিতে বহুদিন পর সিনেমা হল খোলায় পরিচালক নিজে দায়িত্ব নিয়ে এই সিনেমার একটি শোয়ের আয়োজন করেন এবং দর্শকদের সেখানে যেতে আমন্ত্রণ জানান। কিন্তু রবিবার ওমন অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হবে তা ভাবতে পারেননি পরিচালক ও অভিনেতা ঋত্বিক নিজেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+