স্বল্প উচ্চতার হওয়া সত্ত্বেও এই বলি ডিভারা আজ ইন্ডাস্ট্রিতে সফল, জানেন তাঁরা কারা
স্বল্প উচ্চতার হওয়া সত্ত্বেও এই বলি ডিভারা আজ ইন্ডাস্ট্রিতে সফল, জানেন তাঁরা কারা
আমরা সিনেমা দেখেই খালাস। কিন্তু এর পিছনে যে কী আছে বা কী হয়, তা জানি না। যেমন ধরুন, বলিউডের নায়িকারা কী অত সহজেই সফল নায়িকা হতে পেরেছেন, না, তাঁদের অনেক কষ্ট করেই জীবনে বড় হতে হয়েছে। তাঁদের স্বাস্থ্যকে তাঁদের কত মেনটেন করতে হয়। তবে, উচ্চতা যে কোন বাধা মানে না, তার প্রমাণ দিয়েছেন এই স্বল্প উচ্চতার বলি ডিভারা। দেখে নিন তাঁরা কারা।

আলিয়া ভাট
বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে চেনেন। তাঁর লাস্যময়ী শরীর প্রায় সকলেরই পছন্দ করেন। সুন্দর চেহারা, অভিনয়ের ক্ষমতা তাঁর দুটোই আছে। তবে, অভিনেত্রীর উচ্চতা কিন্তু খুব বেশী নয়। তিনি হাইওয়ে, ডিয়ার জিন্দেগি, রাজি, উড়তা পঞ্জাবের মতো ছবিতে কাজ করে জনপ্রিয় হয়েছেন। অভিনেত্রীর উচ্চতা ৫ ফুট।

রানি মুখোপাধ্যায়
রানি মুখোপাধ্যায় বলিউডের নামকরা অভিনেত্রীদের মধ্যে একজন। তিনি ১৯৯০ ও ২০০০ সালে রোমান্টিক নায়িকাদের একজন হিসাবে বিবেচিত হয়েছিলেন। তিনিও কিন্তু বিশেষ লম্বা নন। তিনি কিন্তু প্রমাণ করে দিয়েছিলেন উচ্চতাতে কিছু এসে যায় না। কুছ কুছ হোতা হ্যায়, সাথিয়া, বান্টি অর বাবলি, ছবিতে অভিনয় করে তিনি প্রমাণ করে ছিলেন যে উচ্চতা একটি সংখ্যা মাত্র। তাঁর উচ্চতা ৫.১ ফুট।

কঙ্কণা সেন শর্মা
কঙ্কনা সেন শর্মা হলেন স্বল্প উচ্চতার অভিনেত্রীদের মধ্যে একজন। তিনিও কিন্তু প্রমাণ করেন যে উচ্চতায় কিছু যায় আসে না। এই বাঙালি সুন্দরী একজন অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক হিসাবে কাজ করে থাকেন। ওয়েক আপ সিড, এ ডেথ ইন দ্য গুঞ্জ, ওমকারা, লাইফ ইন এ মেট্রো, ও লিপস্টিক আন্ডার মাই বোরখা এই সিনেমাগুলিতে অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছেন। তাঁর উচ্চতা ৫.১ ফুট। তাঁর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে গয়নার বাস্ক, ওমকারা ইত্যাদি।

কাজল
কাজলও কিন্তু স্বল্প উচ্চতার এক নায়িকা। ১৯৯০ এর দশক থেকে মানুষ কাজলকে পছন্দ করতে শুরু করেছেন। তাঁর দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কাভি খুশি কাভি গম, বাজিগর, হেলিকপ্টার ইলা, উই আর ফ্যামিলি সিনেমায় অভিনয় করে তিনি বেশ জনপ্রিয় হয়েছেন। তাঁর প্রতিভার জোরেই তিনি এত নাম করতে পেরেছেন। তিনি প্রমাণ করে দিয়েছেন যে, উচ্চতা কিছুই নয়। তাঁর উচ্চতা ৫.৩ ফুট।

মাধুরী দীক্ষিত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে মাধুরী দীক্ষিত একজন। তিনি বেশী উচ্চতার না হওয়া সত্ত্বেও তিনি অনুগামীদের মন কেড়ে নিয়েছেন। তাঁর অভিনীত সিনেমায় বুঁদ হয়ে থাকেন নেটিজেনরা। তাঁর উচ্চতা ৫.৪ ফুট। তিনি দিল তো পাগল হ্যায়, হাম আপকে হ্যায় কৌন, আনজাম, সাজন ও লজ্জা সিনেমায় অভিনয় করে তিনি জনপ্রিয় হয়েছিলেন।

পরিণীতি চোপড়া
স্বল্প উচ্চতার বলিউড অভিনেত্রী হলেন পরিণীতি চোপড়া। উচ্চতা কোনও বাধা মানে না, তাই তিনি প্রমাণ করেছেন। তাঁর উচ্চতা ৫.৩ ফুট। ইশাকজাদে, লেডিস বনাম রিকি বহল, কেশরি, মেরি পেয়ারি বিন্দু, ও কিল দিল হল তাঁর বিখ্যাত সিনেমার গুলির মধ্যে অন্যতম ছবি।

শ্রদ্ধা কাপুর
উচ্চতার সঙ্গে সত্যিই কী অভিনয়ের কিছু আসে যায়। তিনি সুদক্ষ অভিনয়ের মাধ্যমে মন কেড়েছেন অনুগামীদের। তাঁর উচ্চতা ৫.৪ ফুট। তাঁর অভিনীত সিনেমাগুলির মধ্যে বিখ্যাত ছবিগুলি হল এক ভিলেন, হায়দার, স্ত্রী, সাহু ও বাঘি।

বিদ্যা বালান
বিদ্যা বালানও স্বল্প উচ্চতার নায়িকা। তবে, অভিনেত্রী কিন্তু তাঁর কম উচ্চতার জন্য মোটেও লজ্জিত নন। তাঁর অভিনয়ের জন্য অনুগামীরা তাঁর যথেষ্ট প্রশংসা করে থাকেন। তাঁর উচ্চতা ৫.৪ ফুট। কাহানি, পরিণীতা, পা, ইশকিয়া, শকুন্তলা দেবী, মিশন মঙ্গল, কাহানি সিনেমায় অভিনয় করে তিনি সকলের নজর কেড়েছিলেন।

সানি লিওন
সানি লিওন এমন একটি নাম যা আপনি হয়তো বলিউডের ছোট অভিনেত্রীদের তালিকায় দেখতে পাবেন না। তাঁর উচ্চতা ৫'৪ ফুট। তাঁর অভিনয়ে মুগ্ধ অনুগামীরা। তিনি জিসম ২, রাগিনী এমএমএস ২, হেট স্টোরি ২, জ্যাকপট সিনেমায় অভিনয় করে জনপ্রিয় হয়েছেন।

ইলিয়ানা ডি'ক্রুজ
কম উচ্চতার বলিউড অভিনেত্রীদের মধ্যে একজন হলেন ইলিয়ানা ডি'ক্রুজ। তাঁর উচ্চতা ৫.৫ ফুট। তাঁর উল্লেখ্যযোগ্য সিনেমার মধ্যে বরফি, রুস্তম, মে তেরা হিরো, রেইড ও বাদশাহো সবচেয়ে জনপ্রিয় ছবি। তাঁর সুদক্ষ অভিনয় সকলেই পছন্দ করে থাকেন।












Click it and Unblock the Notifications