Rashmika Mandanna: রশ্মিকা মন্দানা ডিপফেক ভিডিও কাণ্ডে গ্রেফতার ৪, মূলচক্রীর সন্ধানে পুলিশ
বলিউড অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার পরেই একের পর এক ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর, কাজল সহ একাধিক অভিনেত্রীর ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
সেই ঘটনায় দিল্লি পুলিশ ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তবে এখনও মূলচক্রীর খোঁজ পায়নি তারা মূলচক্রীর খোঁজ করা হচ্ছে। এই ঘটনার পর েকন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকও নড়ে চড়ে বসেছিল। এবং আইআই ইন্টালিজেন্সের ব্যবহার করে যেভাবে ডিপফেক ভিডিও তৈরি করা হচ্ছে তা কিছুতেই বরদাস্ত করা হবে না। সব সোশ্যাল মিিডয়া জায়েন্টকেই এক প্রকার কড়া বার্তা দিয়েছিল মোদী সরকার।

তাকে বলা হয়েছিল এই ধরনের ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সেই সোশ্যাল মিডিয়ায় সংস্থাকে শোকজ করা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকী ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের ধারায় মামলা করা হবে। তাতে মোটা টাকা জরিমানা থেকে শুরু করে কারাদণ্ডের সাজা পর্যন্ত হতে পারে।
এদিকে গতমাসে রশ্মিকা মন্দানা থেকে শুরু করে একাধিক বলি তারকাকে নিয়ে ডিপফেক ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরেই জল্পনার পারদ তৈরি হয়। পরে জানা যায় অন্য একজনের ভিডিওয় রশ্মিকার মুখ বসিয়ে সেটি তৈরি করা হয়েছে। দিল্লি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছিল। তাতেই চারজনকে গ্রেফতার করে পুলিশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই িনয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যেভাবে প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয়। এটার উপর নজরদারি প্রয়োজন। যেকেউ যা খুশি তাই করতে পারেন না। এতে রাশ টানা জরুরি এবং সেটাই করা হবে আগামী দিনে। এই নিয়ে সুনির্দিষ্ট আইন এবং নিয়ম তৈরির নির্দেশ দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications