দীপিকা, আলিয়া থেকে প্রিয়াঙ্কা - জানেন কি এই বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিক কত?
দীপিকা, আলিয়া থেকে প্রিয়াঙ্কা - জানেন কি এই বলিউড অভিনেত্রীদের পারিশ্রমিক কত?
খান ক্যাম্পেন থেকে শুরু করে কাপুররা, বলিউডে বরাবরই রমরমা হিরোদের। শুধু তাই নয়, তাঁরা এক একজন আকাশছোঁয়া পারিশ্রমিক নেওয়ার জন্যও চর্চার তুঙ্গে থাকেন সব সময়। কে কোন ফিল্মের জন্য কত টাকা নিচ্ছেন সেটাই এতদিন ফিল্ম শুরুর আগে চর্চার মূল বিষয় হয়ে থাকে। সাধারণত হিরোদের ফি কোটি টাকার উপরে থাকে। এমনকি সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়ার জন্য বিখ্যাত অক্ষয় কুমার, সালমান খানের মত হিরো। কিন্তু সেই তুলনায় এতদিন হিরোইনদের উপর খুব একটা বেশি খরচা করতে রাজি হতেননা প্রযোজকরা। কিন্তু সময় বদলেছে। আর তার সঙ্গে বদলেছে হিরোইনদের অধিকারও। এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন, সেই অঙ্কটা শুনলে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য।

দীপিকা পাড়ুকোনে
এই মুহূর্তে বলিউডের অন্যতম হিট হিরোইন হলেন দীপিকা পাড়ুকোনে। সেই রামলীলা থেকে শুরু হয়েছে তাঁর হিট সিনেমার লীলা। আর তার জন্য তিনি রীতিমত হিরোদের মতই পারিশ্রমিক দাবি করে থাকেন। সম্প্রতি নামকরা ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে তাঁর ফিল্ম গেহরাইয়া। আর এই সিনেমার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। আসছে সিনেমা পাঠানও। সেখানেও তিনি ১২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে খবর।

আলিয়া ভাট
এতদিন শুধু হিন্দি ছিল। কিন্তু আর আর আর ফিল্মের হাত ধরে এবার দক্ষিনী ফিল্মেও পা রেখেছেন মহেশ ভাট কন্যা আলিয়া। সূত্রের খবর, ডার্লিংস ফিল্মের জন্য নাকি ১৫ কোটি টাকা ফি চেয়ে বসেছেন আলিয়া। কিন্তু সঞ্জয় লীলা বনশালির ফিল্ম গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি এবং করণ জোহরের আপকামিং ফিল্ম রকি অউর রানিকি কাহানি এর জন্য পারিশ্রমিকে কিছুটা হলেও কাটছাঁট করেছেন আলিয়া।

ক্যাটরিনা কাইফ
বলিউডের এই মুহূর্তে সবচেয়ে অধিক পারিশ্রমিক প্রাপ্ত নায়িকাদের মধ্যে সামিল ক্যাটরিনা কাইফ। আর ভিকি কৌশলের সঙ্গে বিয়ে করার পর তাঁর দর নাকি আরও বেড়ে গিয়েছে বলে দাবি ফ্যানেদের। ক্যাটরিনার আপকামিং ফিল্ম জি লে জরার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন ক্যাটরিনা কাইফ। সেক্ষেত্রে এর আগেও বলিউডের হিরোদের সমতুল্য পারিশ্রমিক দাবি করে চর্চার শিরোনামে এসেছেন ক্যাটরিনা কাইফ।

প্রিয়াঙ্কা চোপরা
বলিউডের সীমানা পেড়িয়ে এখন হলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউডের এক্সপেনসিভ হিরোইনদের মধ্যে প্রথম সারিতেই নাম আসে পিগি চপসের। পারিশ্রমিকের ব্যাপারেও হিরোদের টেক্কা দিয়ে থাকেন দেশি গার্ল। আর সূত্রের খবর মাল্টি স্টারার ফিল্ম জি লে জরার জন্য নাকি ১০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রিয়াঙ্কা। এছাড়াও স্কাই ইজ পিঙ্ক ছবির জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।

অনুস্কা শর্মা
অভিনেত্রীর সঙ্গে সঙ্গে তিনি এখন পাক্কা প্রযোজকও। তবে সিনেমার জন্য তিনিও পারিশ্রমিকের বিষয়ে কোনও অংশে কম যান না। মাঝে কিছুদিন ফিল্ম থেকে দূরে থাকলেও খুব শীঘ্রই তিনি কামব্যাক করছেন পর্দায়। নেটফ্লিক্স ওরিজিনালে তাঁর আপকামিং প্রোজেক্টের জন্য ৮ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন অনুস্কা।

বিদ্যা বালান
বলিউডে যদি এই মুহূর্তে কেউ থাকেন যিনি কোনও নায়ক ছাড়াই সুপারহিট ফিল্ম উপহার দিতে পারেন তিনি হলেন নিঃসন্দেহে বিদ্যা বালান। দ্যা ডার্টি পিকচার, কাহানি, তুমহারি সুল্লু, মিশন মঙ্গলএর মত একের পর এক সুপারহিট ফিল্ম উপহার দিয়েছেন তিনি। কিন্তু তার পরেও পারিশ্রমিকের অঙ্কে কিছুটা হলেও পিছিয়ে আছেন তিনি। শেষ কয়েক বছর ধরে সিনেমা পিছু ৪ কোটি টাকা করে পারিশ্রমিক নেন বলিউডের সিল্ক।

শ্রদ্ধা কাপুর
বলিউডের অন্যতম স্ট্রং ফেস হলেন শ্রদ্ধা কাপুর। অভিনয়ের দিক থেকে হিরোদেরও টেক্কা দিতে পারেন শক্তি কাপুরের কন্যা। আর নিজের সিনেমার পারিশ্রমিকও বেশ ভালোই নেন তিনি। প্রতি সিনেমা পিছু ৫কোটি থেকে ৮কোটি টাকা পারিশ্রমিক নেন শ্রদ্ধা কাপুর।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications