(ছবি) রণবীর কাপুরের জন্য রণবীর সিংকে ছাড়লেন দীপিকা?
হ্যাঁ, ঠিকই পড়ছেন। প্রাক্তন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তামাশা ছবির পোস্টার ফটোশুটের জন্য রণবীর সিংয়ের সঙ্গে বাজিরাও মাস্তানি ছবির শুটিং ছাড়লেন দীপিকা পাডুকোন।
বর্তমানে বলিউডের ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাডুকোন। সাম্প্রতির রিপোর্ট অনুযায়ী, সঞ্জয় লীলা বনশালির ছবি বাজিরাও মস্তানি-র জন্য দীপিকার সমস্ত ডেট তুলে রাখা ছিল।

কিন্তু যেই তিনি শুনলেন রণবীরের সঙ্গে তামাশা ছবির জন্য পোস্টার শুটিং করতে হবে ওমনি খুশি খুশি বনশালির কাছে একদিনের ছুটির আবদার জানালেন দীপিকা।
বনশালিও অবশ্য আর দীপিকার একদিনের ছুটিতে অমত করেননি। সূত্রের খবর, হয়তো আগামী ১৬ বা ১৭ আগস্ট রণবীর সিংকে ছেড়ে রণবীর কাপুরের সঙ্গে ফটোশুট করবেন দীপিকা।












Click it and Unblock the Notifications