রণবীরের জন্মদিনে কোন 'সারপ্রাইজ' দিলেন দীপিকা! দেখুন ভিডিও

তাঁদের বিয়ের খবরে এখন মশগুল বলিউড। সূত্রের খবর বলছে, এবছরের নভেম্বরেই বিয়ে সেরে ফেলবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তার আগে রণবীর সিং এর জন্মদিনে বড় চমক উপহার দিলেন ডিপস্।

তাঁদের বিয়ের খবরে এখন মশগুল বলিউড। সূত্রের খবর বলছে, এবছরের নভেম্বরেই বিয়ে সেরে ফেলবেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তার আগে রণবীর সিং এর জন্মদিনে বড় চমক উপহার দিলেন ডিপস্।

রণবীরের জন্মদিনে কোন সারপ্রাইজ দিলেন দীপিকা! দেখুন ভিডিও

রাতেই রণবীরের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি ভিডিও পোস্ট করেন দীপিকা। যেখানে রণবীরকে 'হটি' হিসাবে উল্লেখ করেন এই বলিউড ডিভা। রণবীরের জন্মদিন উপলক্ষ্যে তাঁকে নিজের উপহারে চমকে দিলেন গার্লফ্রেন্ড দীপিকা পাড়ুকোন। বয়ফ্রেন্ডের জন্মদিনে এইটুকু চমক তো থাকতেই হতো ! ভিডিওতে দীপিকাকে নিজের তালে নাচতে দেখা যায়। সাধারণত এমন অঙ্গভঙ্গিতে দীপিকাকে দেখা যায় না। এমন ভঙ্গিতে রণবীরকেই সকলে দেখে অভ্যস্ত! তাই রণবীরের জন্মদিনে দীপিকার এমন ভিডিও নিঃসন্দেহে একটি চমকপ্রদ উপহার।

এবছরের শুরুটা সাফল্যের সঙ্গে কেটেছে রণবীর দীপিকার। 'পদ্মাবত' ছবির মুক্তি নিয়ে প্রথমে বেশ কিছুটা সমস্যা তৈরি হলেও , ছবির মুক্তির পর বক্স অফিসের সাফল্য তথা রণবীরের অভিনয় দক্ষতা ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। এরপর দুই অভিনেতাই নিজের শ্যুটিং শিডিউলে ব্যস্ত রয়েছেন। দুই তারকাই নাকি ১০ নভেম্বরের আগে নিজের শ্যুটিং সেরে ফেলতে চাইছেন। শোনা যাচ্ছে, ওই দিন সাত পাকে নিজেদের বাঁধতে চলেছেন দীপিকা ও রণবীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+