শাহরুখ-সলমন থেকে অমিতাভ-মিঠুনের প্রথম ছবি কোনটি, বলিউড তারকাদের ডেব্যু ফিল্মের তালিকা একনজরে

শাহরুখ-সলমন থেকে অমিতাভ-মিঠুনের প্রথম ছবি কোনটি, বলিউড তারকাদের ডেব্যু ফিল্মের তালিকা একনজরে

বলিউডে পা রেখেই সুপারস্টার সকলেই হতে পারেন না! বহু পরিশ্রম আর প্রবল অধ্যাবসায় না থাকলে বলিউডে জনপ্রিয়তা ধরে রাখা সম্ভব নয়। চলচ্চিত্রের সফর শুরু করেই প্রথম ছবিতে তাক লাগাতে পেরেছেন বহু কম তারকা। তবে প্রথম ছবি চিরকালই প্রতিটি তারকার কাছেই স্পেশ্যাল হয়। সেই জায়গা থেকে দেখা যাক , শাহরুখ থেকে সলমনদের প্রথম ছবি কোনগুলি।

শাহরুখ খান

শাহরুখ খান

'কুছ কুছ হোতা হ্যায়', 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে তিনি মাত করলেও, শাহরুখ খানের প্রথম ছবি ঋষি কাপুর , দিব্যা ভারতীর সঙ্গে 'দিওয়ানা'।

 অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

১৯৬৯ সালের ছবি 'সাত হিন্দুস্তানি'তে প্রথমবার দেখা গিয়েছিল অমিতাভ বচ্চনকে। তবে ছবিটি সেভাবে হিট করেনি। অমিতাভের সঙ্গে ছবিতে ছিলেন উৎপল দত্তও।

সলমন খান

সলমন খান

'ম্যায়নে প্যায় কিয়া' ছবিতে তাঁর লাভার বয় ইমেজে সেই সময় বহু তরুণীর মন জয় করে নিয়েছিলেন সলমন খান। ৫ ফুটচ ৯ ইঞ্চির উচ্চতায় তখনও সলমনের শরীরে বডি বিল্ডিংয়ের লেশ মাত্র দেখা যায়নি। তবে এর আগে সলমন বলিউডে পা রাখেন, 'বিবি হো তো অ্যাইসি' ছবি দিয়ে।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

১৯৯১ সালের ছবি 'সৌগন্ধ' দিয়ে বলিউডে জয়যাত্রা শুরু করেন অক্ষয়। তবে ছবিটি সেভাবে তযখন চলেনি। ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা অক্ষয়ের কাছে এরপর পরিশ্রম করে জনপ্রিয়তা জিতে নেওয়া কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আমির খান

আমির খান

শিশুশিল্পী হিসাবে 'ইয়াদো কি বারাত' ছবিতে প্রথম বার স্ক্রিনে আসেন ছোট্ট আমির। ১৯৭৩ সালের সেই ছবি দিয়েই শুরু হয় আমির খানের পর্দায় আসার সফর।

সইফ আলি খান

সইফ আলি খান

নবাবপুত্র সইফের কেরিয়ারের শুরুর দিকে একাধিক ছবি ফ্লপ হয়। পদ্মশ্রী প্রাপ্ত এই অভিনেতার প্রথম ছবি "পরম্পরা'। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালে।

রণবীর কাপুর

রণবীর কাপুর

২০০৭ সালে অনিল কাপুরের কন্যা সোনমের সঙ্গে জুটি বেঁধে "সাওয়ারিয়া' ছবিতে অভিনয় করেন রণবীর কাপুর। এই ছবির হাত ধরেই তাঁর বলিউডে এন্ট্রি হয়।

মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী

জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি 'মৃগয়া' দিয়ে ভারতীয় চলচ্চিত্রে পা রাখেন মিঠুন চক্রবর্তী। মৃণাল সেন পরিচালিত সেই ছবিতে মিঠুনের অভিনয় বহু সমালোচককে অবাক করেছে যুগ যুগ ধরে।

রণবীর সিং

রণবীর সিং

'ব্যান্ড বাজা বারাত' ছবি দিয়ে বলিউডে পা রেখেছিলেন সোনমের তুতো ভাই রণবীর সিং। ছবি সেভাবে হিট না হলেও, এরপর রণবীর পর পর ছবিতে তাঁর অভিনয়ের ক্যারিশ্মা দেখাতে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+