দিল্লিতে বিজেপির সদর দফতের শোভন-বৈশাখীর সঙ্গে দেবশ্রী রায়! জল্পনার সূর্য মধ্যগগনে
বিজেপিতে হাইভেল্টেজ যোগদান ! পদ্ম-পতাকা হাতে নিলেন দেবশ্রী
তৃণমূলকে ধরাশায়ী করে এবার পদ্মশিবিরে দূর্গ আরও পোক্ত করে গেরুয়া শিবিরে দেখা গেল তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়কে। বাংলার এককালের ডাক সাইটে অভিনেত্রী তৃণমূলের হাত ধরে রাজনীতিতে এলেও, আজ হাতে তিনি বিজেপির পতাকা হাতে তুলে নেবেন কিনা তা নিয়ে রয়েছে জল্পনা।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন ধরেই বিজেপির সঙ্গে দূরত্ব বাড়ছে শোভন চট্টোপাধ্যায়ের। তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় এদিন সকালেই পৌঁছে যান বিজেপির সদর দফতরে। তারপর থেকেই জল্পনার সূর্য কার্যত মধ্যগগনে। এর আগে, বহুবার শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দলে ফিরিতে নিতে মরিয়ে চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস। তবে একসময়ের দাপুটে তৃণমূল নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য শোভন শেষমেশ দিদির সঙ্গে যাবতীয় রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করেই এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে পৌঁছন।
এদিকে, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে বিজেপির সদর দফতের দেখা যায় রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়কেও। তিনিও একটা সময় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরে রাজনীতিতে আসেন। আর এসেই তৃণমূলের টিকিটে দেবশ্রী রায় বারবার রায়দিঘি থেকে জিতে আসেন।












Click it and Unblock the Notifications