Suhana Khan Farm Land: কৃষিকাজে মন দেবেন শাহরুখ-কন্যা! ১৩ কোটি টাকায় কেন কিনলেন এই জমি

Suhana Khan Farm Land: সোশ্যাল মিডিয়াতে রীতিমত চর্চা শাহরুখ কন্যা Suhana! খুব শীঘ্রই তাঁকে বলিউডে দেখা যাবে। জোয়া আখতারের দ্য আর্চিসের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটবে শাহরুখ কন্যার। এমনটাই জল্পনা।

আর এহেন জল্পনার মধ্যেই আস্ত বড় একটা কৃষি জমি কিনে ফেললেন শাহরুখ কন্যা। যার দাম শুনলে রীতিমত চমকে যাবেন! কিন্তু কেন এত টাকা খরচ করে জমি কিনলেন সুহানা? সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, মুম্বইয়ের আলিবাগের থাল গ্রামে এই জমি কিনেছেন শাহরুখ কন্যা।

Suhana Khan

Suhana Khan Farm Land: জমিটার দাম কত জানেন?

যেখানে অভিনেতা থেকে শুরু করে ক্রিকেট দুনিয়ার একাধিক ব্যক্তির আগে থেকেই বিপুল সম্পঋ রয়েছে। যে জমিটি সুহানা কিনেছেন তার এরিয়া 1.5 একর বলা হচ্ছে। আর দাম! প্রকাশিত খবর অনুযায়ী জমিটির দাম ১২ কোটি ৯১ লাখ ( প্রায় ১৩ কোটি)। কি চমকে গেলেন তো!!! হ্যাঁ এমনই খবর যে। বিশাল বড় এই কৃষি জমিটি তিন বোনের কাছ থেকে সুহানা কিনেছেন। যাদের নাম অঞ্জলি, রেখা এবং প্রিয়া বলে সংবাদমাধ্যমে প্রকাশ।

Suhana Khan Farm Land: 1.5 একর জমিতে কাজ শুরু

ইতিমধ্যে 1.5 একর জমিতে কাজ শুরু হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত 2218 স্কোয়ার ফুট জায়গাতে কাজ শেষ হয়ে গিয়েছে! বলা হচ্ছে, গত ১ জুন সুহানা খান এই জমির লেনদেনের প্রক্রিয়া শুরু করেছিলেন। যদিও সেই প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। যদিও এই বিষয়ে খান পরিবারের তরফে কোনও বার্তা সরকারি ভাবে দেওয়া হয়নি। তবে বিশাল এই কৃষিজমিতে শুধুমাত্র চাষ হবে নাকি এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য আছে তাও স্পষ্ট নয়।

Suhana Khan

Suhana Khan Farm Land: শাহরুখ কন্যার নতুন ছবি

শাহরুখ কন্যাকে ঘিরে খবরে শেষ নেই! পোশাক থেকে শুরু করে সমস্ত কিছুই ভাইরাল। ভক্তদের উন্মাদনাও অনেক বেশি। খুব শীঘ্রই ছবিতে দেখা যাবে সুহানাকে। আর সেই ছবি ঘিরে দর্শকদের মধ্যে বাড়ছে উন্মাদনা। তবে 'দ্য আর্চিস' ওটিটিতে রিলিজ হবে। নেটফ্লিক্সে দেখা যাবে সেই ছবি। যদিও উন্মাদনা তৈরি হলেও এই ছবির রিলিজ ডেট কিংবা কোনও তথ্যই শেয়ার করা হয়নি ভক্তদের সঙ্গে। খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও এই ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করবেন। এমনটাই খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+