বছরের সেরা সিনেমা হিসাবে দাদাসাহেব ফালকে আইআইএফএফ অ্যাওয়ার্ড সম্মান পেল ‘‌পুষ্পা’‌

আল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার '‌পুষ্পা:‌ দ্য রাইজ’‌ মুক্তির পর থেকেই দর্শক–সমালোচকদের অজস্র প্রশংসা পেয়ে চলেছে। এবার পুষ্পার ঝুলিতে আরও একটি সম্মান প্রাপ্তি ঘটল। দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অ্যাওয়ার্ড ২০২২–এর '‌বছরের সেরা সিনেমা’‌ হিসাবে বেছে নেওয়া হল '‌পুষ্পা’‌কে। রবিবারই এই সম্মান দেওয়া দক্ষিণের ব্লকবাস্টার ছবিটিকে। দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম উৎসবের পক্ষ থেকে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই খবরটি জানানো হয়েছে।

দাদাসাহেব ফালকে আইআইএফএফ অ্যাওয়ার্ড সম্মান পেল ‘‌পুষ্পা’‌


সোশ্যাল মিডিয়ার সেই বিবৃতিতে বলা হয়, '‌দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অ্যাওয়ার্ড ২০২২–এ বছরের সেরা সিনেমার খেতাব জয়ের জন্য পুষ্পা:‌ দ্য রাইজ–কে অভিনন্দন। আপনার কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় প্রতিফলিত হয়েছে। ডিপিআইএপএফ–এর পক্ষ থেকে আপনাদের ভবিষ্যত প্রকল্পের জন্য অনেক শুভেচ্ছা রইল।’‌

গত বছরের ১৭ ডিসেম্বর অ্যাকশন এন্টারটেইনার সুকুমারের পরিচালনায় সিনেমা হলে একাধিক ভাষায় মুক্তি পায় '‌পুষ্পা:‌ দ্য রাইজ’‌ এবং তা সর্বত্র প্রশংসিত। মুত্তামসেট্টি মিডিয়ার সহযোগিতায় মিথ্রি মুভি মেকার্সের নবীন ইয়েরনেনি এবং ওয়াই রবি শঙ্কর এটি প্রযোজনা করেছেন। '‌পুষ্পা:‌ দ্য রাইজ’‌ এখন জাতীয় ও আনঞতর্জাতিক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। '‌পুষ্পা’‌ তার আঞ্চলিক সীমানা অতিক্রম করে একাধিক ভাষার দর্শকদের এক আলাদা অনুভূতি প্রদান করেছে। এই ছবিতে পুষ্পার ভূমিকায় ছিলেন আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা শ্রীভল্লি–এর ভূমিকায় অভিনয় করেন। সিনেমার গল্পের প্লট থেকে গান সবকিছু এখনও সুপারহিটের তালিকায়।

'দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড ২০২২’, রবিবার রাতে মুম্বইতে তারকা খচিত অনুষ্ঠানের সময় পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এদিন সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত রণবীর সিং, সেরা ছবি 'শেরশাহ’। সেরা সমালোচিত সিনেমা হিসাবে নির্বাচিত হয় ভিকি কৌশল অভিনীত '‌সর্দার উধম সিং।’‌ সেরা ওয়েব সিরিজ হিসাবে বেছে নেওয়া হয়েছে '‌ক্যান্ডি’‌কে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+