করোনা লকডাউন: আলিয়া-রণবীরের 'লিভ ইন' নিয়ে জল্পনা তুঙ্গে! প্রকাশ্যে ভিডিও

করোনা লকডাউন: আলিয়া-রণবীরের 'লিভ ইন' নিয়ে জল্পনা তুঙ্গে! প্রকাশ্যে ভিডিও

বলিউডে তাঁদের সম্পর্ক আর বিয়ে নিয়ে এতদিন পর্যন্ত চর্চা কিছু কম হয়নি। তবে রণবীর কাপুর বা আলিয়া ভাট তাতে ততটা সায় দিতে সেভাবে রাজি হননি। তাঁদের বিয়ে কবে হচ্ছে.. এই নিয়ে একাধিক রিপোর্ট আসতে থাকে মিডিয়ায়। তবে ২১ দিনের দেশ জোড়া লকডাউনের মাঝেই রণবীর আলিয়ার 'লিভ ইন' এর সম্পর্ক বেরিয়ে এলো! এমনই বলছে ইন্ডাস্ট্রির সাম্প্রতিক জল্পনা !

View this post on Instagram

#Aliabhatt #RanbirKapoor

A post shared by Entertainment Fan Page (@facc2911) on

আলিয়া-রণবীরের প্রেম

আলিয়া-রণবীরের প্রেম

বসন্ত অনেক দিনই এসেছিল! তবে ২০২০ এর বসন্তে সম্পর্কের গভীরতা যেন আরও প্রকট হল রণবীর আলিয়ার ক্ষেত্রে! এক সাম্প্রতিক ভিডিওতে দেখা গিয়েছে রণবীর ও আলিয়া তাঁদের পোষ্যকে নিয়ে হাঁটা চলা করছে বাড়ির ভিতর। আর এর থেকেই জল্পনা চড়ল তাঁদের 'লিভ ইন' সম্পর্কের!

সেলফ আইসোলেশন ও লিভ ইন

এই মুহূর্তে গোটা দেশকে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে নিজেদের স্বেচ্ছা 'আইসোলেশন' এ রেখেছেন আলিয়া ও রণবীর। তবে একসঙ্গে। আর তাঁরা যে একসঙ্গে রয়েছেন তার প্রমাণ দিচ্ছে আলিয়ার পোস্ট করা ছবি। যাতে দেখা গিয়েছে রণবীরের পোষ্য়ের সঙ্গে বহাল তবিয়তে রয়েছে আলিয়ার পোষ্য।

রণবীর-আলিয়ার ফিল্ম আসন্ন

রণবীর-আলিয়ার ফিল্ম আসন্ন

গত কুম্ভ মেলায় তাঁদের আসন্ন ছবির প্রথম প্রমোশন করেন রণবীর আলিয়া। মাল্টি স্টারকাস্টের ছবি 'ব্রহ্মাস্ত্র' এই প্রথম দেখা যাবে আলিয়া-রণবীরকে। যে ফিল্ম ধরে তাঁদের প্রেম শুরু বলে খবর। সব কিছু ঠিকঠাক চললে ২০২০ সালের ৪ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ছবিটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+