মা হতে চলেছেন কমেডি কুইন ভারতী সিং, ইনস্টা পোস্টে অনুরাগীদের জানালেন সুখবর

মা হতে চলেছে কমেডি কুইন ভারতী সিং, ইনস্টা পোস্টে অনুরাগীদের জানালেন সুখবর

মা হতে চলেছেন কমেডি কুইন ভারতী সিং। ইনস্টা পোস্টে অনুরাগীদের সুখবর শুনিেয়ছেন তিনি। ২০১৭ সালে প্রযোজক হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন তিনি। তারপরে একাধিক বিতর্কেও জড়িয়েছেন হর্ষ ভারতী।নাম জড়িয়েছে মাদক কাণ্ডে। কিন্তু শো ছাড়েননি তিনি। একের পর এক মজার কমেডি শো করে মন জয় করেছেন তিনি। স্বামীর সঙ্গে ডান্স রিয়েলিটি শোয়ের সঞ্চালনার কাজও করেছেন ভারতী।

ইনস্টা পোস্টে অনুরাগীেদর জানালেন সুখবর

নিজের মা হতে চলার সুখবর জানিয়ে ইনস্টা পোস্টে মজার ভিডিও শেয়ার করেছেন ভারতী সিং। ভিডিওতে দেখা গিয়েছে অন্তঃসত্ত্বা হয়েছেন জেনে আনন্দে নেচে উঠেছেন ভারতী। জড়িয়ে ধরেন স্বামীকেও। লিখেছেন, 'আমি মা হতে চলেছি।' উচ্ছ্বসিত হর্ষও নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছে, এটাই ছিল তাঁদের তরফে সবচেয়ে বড় সারপ্রাইজ। আগামী বছরের এপ্রিল থেকে মে মাসের মধ্যেই কোনও একটা সময়ে ভারতী ও হর্ষের সংসারে নতুন অতিথির আসবে বলে জানা গিয়েছে। কয়েকদিন আগেই ভারতী সিংয়ের রোগী হওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

ডান্স রিয়েলিটি শোয় থেকে উত্থান ভারতী ঘোষের। তারপরে বলিউডে মহিলা কমেডিয়ান হিসেবে শোরগোল ফেলে দিয়েছিলেন ভারতী ঘোষ। একের পর এক কমেডি শোয়ে সকলের মন জয় করেছেন। কপিল শর্মার জনপ্রিয় কমেডি শোয়ের অংশীদার ভারতী। একই সঙ্গে একাধিক রিয়েলিটি শোয়ে সঞ্চালনার কাজ করেছেন তিনি। ২০১৭ সালে বিয়ে করেন ভারতী। গোয়ায় প্রযোজক হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন তিনি।

বলিউডের এই জনপ্রিয় জোড়ির নাম জড়িয়েছিল মাদক কাণ্ডে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে বলিউডের একাধিক তারকার নাম জড়িয়েছিল। সেই তালিকায় দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে ভারতী সিংয়ের নাম জড়িয়েছিল। ভারতী সিং এবং তাঁর স্বামী হর্ষকেও জেরা করেছিলেন ইডির আধিকারীকরা। এনসিবির জেরার মুখেও পড়তে হয়েছিল তাঁদের। ভারতী ও হর্ষের বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছিলেন এনসিবির অফিসাররা। গাঁজা সেবনের কথা স্বীকার করেছিলেন তাঁরা। তারপরে তাঁদের গ্রেপ্তারও করা হয়। জামিন পেয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে ভারতীর জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে মাদকযোগে উঠে এসেছিল একঝাঁক সেলিব্রিটির নাম। ন্যাশনাল কন্ট্রোল ব্যুরোর (NCB) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, রকুলপ্রীত সিং, সারা আলি খান, অর্জুন রাজপালের মতো অভিনেতা অভিনেত্রীদেরও। এরপরই ভারতী ও হর্ষের (Haarsh Limbachiyaa) বাড়ি থেকে ৮৬.৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল। বলিউডে এখন জনপ্রিয় তারকাদের তালিকায় পড়েন ভারতী-হর্ষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+