গর্বের খবর! Oscars 2023-এ জায়গা পেল গুজরাটি সিনেমা Chhello Show

এই বছর ভারতীয় সিনেমার জন্য যথেষ্ট ওঠাপড়া গিয়েছে! বলিউডের একাধিক সিনেমা একেবারে মুখ থুবড়ে পড়েছে। যদিও আরআরআর, কাশ্মীর ফাইলস, গাঙ্গুবাইয়ের মতো বেশ কিছু সিনেমা একেবারে ধুম ফেলে দিয়েছে। গান থেকে চিত্রনাট্য যথেষ্ট নজর কেড়েছে

Oscars 2023 : এই বছর ভারতীয় সিনেমার জন্য যথেষ্ট ওঠাপড়া গিয়েছে! বলিউডের একাধিক সিনেমা একেবারে মুখ থুবড়ে পড়েছে। যদিও আরআরআর, কাশ্মীর ফাইলস, গাঙ্গুবাইয়ের মতো বেশ কিছু সিনেমা একেবারে ধুম ফেলে দিয়েছে। গান থেকে চিত্রনাট্য যথেষ্ট নজর কেড়েছে সিনেমাপ্রেমীদের।

জায়গা করে ফেলল গুজরাটি সিনেমা Chhello Show

মনে করা হচ্ছে হয়তো কাশ্মীর ফাইলস কিংবা আরআরআরের মতো বেশ কিছু সিনেমা এই বছর অর্থাৎ Oscars 2023-এ জায়গা করে নিতে পারে। কিন্তু জানেন কি এই সমস্ত ছবিকে বাদ দিয়ে একটি গুজরাটি ছবি 'চেলো শো' (Chhello Show) ইতিমধ্যে ২০২৩ সালের অস্কারে (Oscars 2023) জায়গা করে নিয়েছে। যা অবশ্যই ভারতীয়দের জন্য গর্বের বিষয়।

অস্কার পুরষ্কার 2023 এর জন্য ভারত থেকে আনুষ্ঠানিক ভাবে গুজরাটি ছবি 'চেলো শো' নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের ফিল্ম ফেডারেশন। এই সিনেমাটিকে ভারতের থেকে Best International Feature Film category-তে পাঠানো হয়েছিল। আর তা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে বলেই খবর।

পান নলিন পরিচালিত এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ভাবিন রাবারি, ভাবেশ শ্রীমালি, রিচা মীনা, দীপেন রাওয়াল এবং পরেশ মেহতা।

বলে রাখা প্রয়োজন, ২০২১ সালে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার হয়। Chhello Show ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। ইতিমধ্যে গুজরাতি এই সিনেমা Valladolid International Film Festival-এ গোল্ডেন স্পাইক জিতে নিয়েছে। এবার নজর অস্কারে। আর এই খবর সামনে আসার পরেই উচ্ছসিত পরিচালক পান নলিন।

ইতিমধ্যে সবাইকে জানিয়ে টুইট করেছেন তিনি। পান লিখছেন, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া এবং জুড়ি সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। অসাধারণ খবরের জন্য যে তিনি টুইটের প্রতি ক্ষেত্রে কার্যত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শুধু তাই নয়, মানুষকে বিনোদন দেয়, অনুপ্রেরণা দেয় এমন সিনেমার প্রতি বিশ্বাস আরও বাড়ল বলেও মত ডিরেক্টরের।

তাঁর মতে, আমি কোনও দিন ভাবিনি যে এমন একটা দিন আসতে পারে। গোটা বিশ্ব থেকেই Chhello Show নিয়ে ভালোবাসা দেখিয়েছিল। তবে ভারতীয়দের কীভাবে এই সিনেমা দেখাব তা নিয়ে একটা যন্ত্রণা আমার মধ্যে ছিল বলে দাবি পান নলিনের।

Chhello Show- একটি নয় বছরের শিশুকে নিয়ে গল্প। সে প্রত্যন্ত একটা গ্রামে থাকে। সিনেমার প্রতি তাঁর ভালোবাসা। কীভাবে প্রজেকশন বুথ থেকে সে সিনেমা দেখে সময় কাটাচ্ছে সে বিষয়টি এই সিনেমাতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন পান। আর সেটাই নজর কেড়েছে সবাই।

বলে রাখা প্রয়োজন, ডিরেক্টর Pan Nalin ইতিমধ্যে একাধিক সিনেমা করেছেন। যার মধ্যে গুরুত্বপূর্ণ Angry Indian Goddesses, Samsara এবং Valley of Flowers।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+