নাসির কন্যার হিবা শাহের বিরুদ্ধে দায়ের মামলা, জোর আলোচনা সোশ্যাল মিডিয়ায়

নাসির কন্যার হিবা শাহের বিরুদ্ধে দায়ের মামলা, জোর আলোচনা সোশ্যাল মিডিয়ায়

এবার বিতর্কে হিবা শাহ। এদিন বলিউডের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন শাহের মেয়ে হিবা শাহের বিরুদ্ধে মামলা দায়ের করল মুম্বই পুলিশ। অভিযোগ একটি পশু চিকিৎসালয়ে গিয়ে দুই মহিলা কর্মীকে হেনস্থা এবং মারধর করেন হিবা। সেই ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সিসিটিভির এই ফুটেজ ক্লিনিকের তরফে পুলিশকে দেখানো হলে, হিবা শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে মুম্বই পুলিশ।

case filed against nasirs daughter hiba shah and now debates starts in social media

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া অনেককেই বিভিন্ন মতামত প্রকাশ করতে দেখা যায়। এক টুইটার ব্যবহারকারী লেখেন, “নতুন আক্রমনের কৌশল এবার নাসিরুদ্দিন কন্য হিবা শাহের বিরুদ্ধে। ” অন্যদিকে সুদীপা ব্যানার্জী নামে অপর এক টুইটার ব্যবহারকারী লেখেন, “ হাহা ! একজন মানসিক বিকারগ্রস্ত মানুষের থেকে এর থেকে আর কী বেশি আশা করতে পারি আমরা। হিবা শুধুমাত্র তার বাবার পদচিহ্নই অনুসরণ করছে। ”

সূত্রের খবর, ১৬ জানুয়ারি হিবা শাহ তাঁর বন্ধুর পোষা দুই বেড়ালকে নিয়ে ভারসোভার ওই পশু চিকিৎসালয়ে যান। এরপর চিকিৎসালয়ের এক কর্মী হিবাকে ৫ মিনিট অপেক্ষা করার কথা বলতেই মেজাজ হারান হিবা।কয়েক মিনিট অপেক্ষার পরেই শুরু করেন চিৎকার। বলে ওঠেন,'আপনি জানেন না আমি কে? আমাকে অপেক্ষা করার কথা বলছেন? ক্লিনিকে আসার পর বিড়াল দুটিকে এখনো পর্যন্ত কেউ নামাতে আসেনি।'

এর পরেই তিনি বেধড়ক মারধর শুরু করেন দুই মহিলা কর্মীকে। এই ঘটনার জেরেই হিবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+