বাংলায় 'দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল' সিনেমার মুক্তিতে বাধা দিল না কলকাতা হাইকোর্ট

'দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল' ছবিটি ঘিরে চর্চা শুরু হয়েছে৷ বাংলার সার্বিক রাজনৈতিক চিত্র কি ধরা পড়েছে তাতে? কোন বিষয়কে তুলে ধরা হয়েছে? সেই নিয়ে চর্চা হচ্ছে। আগামী ৩০ আগস্ট এই ছবি মুক্তি পাওয়ার কথা ভারতে। পশ্চিমবঙ্গে কি এই ছবি মুক্তি পাবে? চালানো যাবে রাজ্যের সিনেমা হলগুলিতে?

এই বিষয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। আজ বৃহস্পতিবার বড় রায় শোনালো কলকাতা হাইকোর্ট৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের এজলাসে এই মামলার শুনানি হয়। মামলাকারীর বক্তব্যকে তেমন গুরুত্বই দিলেন না প্রধান বিচারপতি। কী রায় দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি?

The Diary of West Bengal

'দ্য ডায়েরি অব ওয়েস্ট বেঙ্গল' ছবি রাজ্যে মুক্তি পেতে পারে। এই বিষয়ে কোনও বাধা নেই। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি ইউটিউবে ট্রেলার প্রকাশিত হয়েছে এই সিনেমার। সেই ছবিতে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কথা বলা হয়েছে। এমনই অভিযোগ উঠে আসছে একটা শ্রেণির পক্ষ থেকে।

রাজ্য প্রশাসনের সমালোচনা হয়েছে। এই দাবি করেছেন মামলাকারী। আগামী ৩০ আগস্ট শুক্রবার, অর্থাৎ আগামী কাল মুক্তি পাবে এই সিনেমা। অবিলম্বে এই ছবির উপর স্থগিতাদেশ দেওয়া হোক৷ এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব কুমার ঝা।

প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই আর্জিতে গুরুত্বই দিলেন না। এই বিষয়ে প্রধান বিচারপতির পর্যবেক্ষণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন এজলাসে কী বললেন প্রধান বিচারপতি? " বই বা সিনেমা ব্যানের উপর সুপ্রিম কোর্টের অর্ডার আছে। আপনার ইচ্ছে হলে দেখুন। না হলে দেখবেন না। আপনাকে কেউ কিছু চাপাচ্ছেন না। গণতান্ত্রিক দেশে এটা স্বাভাবিক।" এমনই বক্তব্য প্রধান বিচারপতির।

তিনি আরও বলেন, " যদি কেউ কাউকে সমালোচনা করেন, সেটা তার অধিকার আছে। এই ধরনের জনস্বার্থ মামলা আমাদের কাছে উপচে পড়ছে। গতকালই একই ধরণের বিষয়ে একজনকে সতর্ক করেছি। এসব বাদ দিয়ে অনেক সিরিয়াস ইস্যু আছে। এই রাজ্যের মানুষ অনেক সহনশীল। তাদের বিবেচনার উপর ছেড়ে দিন।"

অর্থাৎ এই সিনেমা রাজ্যে মুক্তি পেতে কোনও বাধা থাকল না। ফের এই মামলার শুনানি তিন সপ্তাহ পর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+