'স্ত্রী' বনাম ' দ্য নান'! হলি-বলির টক্করে মাত বক্স অফিস
এই সপ্তাহে এদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সম্মুখ সমরে হলিউড-বলিউড। এই সপ্তাহে মুক্তি পেয়েছে বহু চর্চিত ছবি 'দ্যা নান'। হলিউডের এই ফিল্ম ঘিরে বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন 'কনজিওরিং ' সিরিজের ভক্তরা।
এই সপ্তাহে এদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সম্মুখ সমরে হলিউড-বলিউড। এই সপ্তাহে মুক্তি পেয়েছে বহু চর্চিত ছবি 'দ্যা নান'। হলিউডের এই ফিল্ম ঘিরে বহু দিন ধরে অপেক্ষায় ছিলেন 'কনজিওরিং ' সিরিজের ভক্তরা। এদিকে, ৩১ অগাস্ট মুক্তি পেয়েছে বলিউড ফিল্ম 'স্ত্রী'। দুটি ছবিই টানটান উত্তেজনা, রহস্য , রোমাঞ্চে ঠাসা। এই উপাদানগুলি নিয়ে দর্শকদের মন জিতে নিতে আপাত্ত বক্স অফিসে টক্কর দিচ্ছে হলিউড বলিউডের এই দুটি ছবি।

সপ্তাহের দু'দিনের মধ্যেই ৮ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে 'দ্য নান'।
বিভিন্ন ফিল্ম-বিজনেস বিশ্লেষকরা মনে করছেন এই সপ্তাহের শেষে ১০ কোটি টাকার ব্যবসার দিকে এগোবে ছবিটি। তবে হলিউডের এই ছবিকে ক্রমেই টক্কর দিয়ে যাচ্ছে বলিউডের কম বাজেটের ছবি 'স্ত্রী'। ৯ দিনে 'স্ত্রী' ছবির বক্স অফিস কালেকশন ৬৪.৭৮ কোটি টাকা। নিঃসন্দেহে যা প্রশংসনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
উল্লেখ্য, 'কনজিওরিং ' সিরিজের বাকি ছবির থেকে 'দ্য নান' অনেকটাই এগিয়ে থাকবে বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। 'অ্য়ানাবেল' ছবির প্রথম দিনের উপার্জন ছিল ৪.৫ কোটি টাকা সেদিক থেকে অনেকটা এগিয়ে 'দ্যা নান'। অন্যদিকে, 'স্ত্রী'-এর সাফল্যের গতি থামানো মুশকিল হয়ে পড়ছে। সব মিলিয়ে শেষ বাজি কে মাত করে সেদিকে তাকিয়ে রয়েছেন ফিল্ম-বিজনেস-বিশ্লেষকরা।












Click it and Unblock the Notifications