অমিতাভ থেকে দীপিকাদের আসন্ন মেগা-ফিল্ম কী কী! একনজরে সুপারস্টারদের বহু প্রতীক্ষিত ছবির তালিকা
অমিতাভ থেকে দীপিকাদের আসন্ন মেগা-ফিল্ম কী কী! একনজরে সুপারস্টারদের বহু প্রতীক্ষিত ছবির তালিকা
সুপারস্টাররা কে কোন ছবিতে ধরা দিতে যাচ্ছেন, তা তাঁদের শ্যুটিং এর ছবি ঘিরেই বহু সময়ে আলোচনায় চলে আসে। তবে প্রাক-করোনা আমলে ছবির শ্যুটিংয় এর খোলাখুলি ছবি বহু সময়ে উঠে এসেছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে বিভিন্ন বিধির জন্য এমন শ্যুটিংয়ের ছবি ধরা পড়ে না। এই পরিস্থিতিতে বহু বিধির মধ্যে থেকে অমিতাভ বচ্চন থেকে দীপিকা পাড়ুকোনদের শ্যুটিং চালিয়ে যেতে হচ্ছে। দেখে নেওয়া যাক, বলিউডে অমিতাভ বচ্চন থেকে দীপিকা পাড়ুকোনের আসন্ন বহু প্রতীক্ষিত ছবি কী কী।

আমিতাভ বচ্চন
নাগরাজ মনঞ্জুলের ছবি 'ঝুন্ড' এ দেখা যাবে মেগা স্টার অমিতাভকে। বস্তিতে ফুটবল খেলার ঘটনা নিয়ে একটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। এরপর বিগ বিকে দেখা যাবে অজয় দেবগনের সঙ্গে 'মে ডে' তে। ছবিটি ২০২২ সালে ২৯ এপ্রিল মুক্তি পাবে। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অমিতাভকে রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যেতে তলেছে ২০২২ সালে।এরপর রয়েছে 'গুড বাই'। এছাড়াও আরও একটি ছবিতে অমিতাভ ও দীপিকাকে 'পিকু'র পর একসঙ্গে দেখা যাবে।

দীপিকা পাড়ুকোন
অমিতাভ বচ্চনের সঙ্গে ব্লকবাস্টার ছবিতে অভিনয়ের সুযোগ ছাড়াও দীপিকা এবার '৮৩' তে রণবীরের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের সামনে আসবেন। শকুন বত্রার ফিল্ম রয়েছে তাঁর হাতে, রয়েছে প্রভাসের সঙ্গে একটি ফিল্ম। এছাড়াও 'দ্রৌপদী'তে অভিনয় করবেন দীপিকা। আরও একটি হলিউড ফিল্মে দীপিকাকে দেখা যাবে বলে জানা গিয়েছে।

নওয়াজউদ্দিন সিদ্দিকি
নওয়াজকে এবার 'হিরোপন্তি ২' ছবিতে টাইগারের সঙ্গে দেখা যাবে। এছাড়াও 'অদ্ভুত' ছবিতে তিনি দিয়ানা পেন্তির সঙ্গে ধরা দেবেন। 'বোলে চুড়িয়া' ছবিতে তামান্না ভাটিয়ার সঙ্গে জুটি বেঁধে বলিউডের ময়দান কাঁপাতে চলেছেন নওয়াজ। এছাড়াও কঙ্গনা রানাওয়াতের সঙ্গে 'টিকু ওয়েডস শেরু' ছবিতে দেখা যাবে বলিউডের এই গুণী অভিনেতাকে।

রণবীর সিং
রণবীর সিংয়ের ফ্যানরা আপাতত 'সূর্যবংশী' ছবিতে রণবীরকে দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। এছাড়াও কপিল দেবের ভূমিকায় তিনি '৮৩' ছবিতে দর্শকদের সামনে আসছেন। 'সিরকাস' ছবিতে থাকছেন রণবীর। ২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে রণবীরের 'জয়েশ ভাই জোরাদার' ছবিটি। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে থাকছেন রণবীর। এছাড়াও 'অনিয়ান' ছবির রিমেকে থাকছেন তিনি।

অক্ষয় কুমার
'সূর্যবংশী' ছবি দিয়ে 'বেল বটম' পরবর্তী অধ্যায় শুরু করতে চলেছেন অক্ষয় কুমার। এরপর রয়েছে তাঁর ছবি 'অতরঙ্গি', তারপর আসতে চলেছে, ' বচ্চন পাণ্ডে'। এদিকে সামনের ২১ জানুয়ারি মুক্তি পাচ্ছে সোনু সুদ, মানুষী চিল্লরের সঙ্গে 'পৃথ্বীরাজ' ছবিটি। 'রক্ষা বন্ধন', 'রাম সেতু', ' সিন্ড্রেলা'র মতো নেগা বাজেট ফিল্ম আসতে চলেছে অক্ষয় কুমারের হাত ধরে। কোথাও কৃতী শ্যানন, কোখাও ভূমি পেডনেকার, কোথাও জ্যাকলিন রয়েছেন তাঁর ছবির অভিনেত্রী হিসাবে। 'সিন্ড্রেলা' ছবিটি মূলত দক্ষিণী 'রতসাসন' ছবির রিমেক। এছাড়াও অ্যামাজন প্রাইমে 'দ্য এন্ড' ওয়েব সিরিজে আসছেন অক্ষয়।

আলিয়া ভাট
'ব্রহ্মাস্ত্র' ছবিতে আলিয়াকে দেখা যেতে চলেছে প্রথমবার রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিনে। এছাড়াও 'গঙ্গুবাঈ কথিয়াওয়াড়ি' ছবিতে আলিয়া থাকছেন । এরপরই শেফালি শাহ ও বিজয় বর্মার সঙ্গে ' ডার্লিং' ছবিতে থাকছেন আলিয়া। এছাড়াও রাজামৌলির 'আরআরআর' ছবিতে অভিনয় করবেন আলিয়া। তবে সেটি ক্যামিও চরিত্রে। এছাড়াও 'করকি অউর রানি কি প্রেম কাহানি' এবং 'জি লে জারা ' ছবিতে দেখা যাবে এই সুন্দরী অভিনেত্রীকে।












Click it and Unblock the Notifications