রামলীলার শ্যুটিং ফ্লোরে 'কাট' শুনতেই পাননি চুম্বনে মগ্ন রণবীর-দীপিকা, বলিউডি প্রেমে এই নজির রয়েছে আরও
সিলভার স্ক্রিনের মতোই বলিউড তারকাদের জীবনের ওঠানা ঘোরা ফেরা করে। প্রেমটাও সেই শ্যুটিং ফ্লোর থেকেই শুরু করেছিলেন একাধিক অভিনেতা-অভিনেত্রী।
সিলভার স্ক্রিনের মতোই বলিউড তারকাদের জীবনের ওঠানা ঘোরা ফেরা করে। প্রেমটাও সেই শ্যুটিং ফ্লোর থেকেই শুরু করেছিলেন একাধিক অভিনেতা-অভিনেত্রী। হালফিলের বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে ধর্মেন্দ্র হেমামালিনীর প্রেম শুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লের থেকে। এমনকী অমিতাভ বচ্চন-জয়া ভাদুড়ির প্রেমওশুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লোর থেকেই। ক্যামেরার সামনে অভিনয় করতে গিয়ে একে অপরের চোখে হারিয়ে গিয়েছিলেন।

'গুড্ডি' সিনেমার শ্যুটিংয়ে জয়া দিকে ঝুঁকেছিলেন অমিতাভ
বলিউডের হট ফেবারিট জোড়ির মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন-জয়া ভাদুড়ি। তাঁদের প্রেম শুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লোর থেকেই। হৃষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবির শ্যুটিংেয় গিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন জয়া ভাদুড়ি। সেসময় তিনি ভাদুড়ি ছিলেন। সেখানেই জয়াকে দেখে মুগ্ধ হয়েছিলেন অমিতাভ। সেখান থেকে ঘনিষ্ঠতা শুরু। তারপরে এক নজর ছবির শ্যুটিং ফ্লোরে প্রেম আরও জমে উঠেছিল।

ধর্মেন্দ্র-হেমার প্রেম
৭০-র দশকের জনপ্রিয় হিট জুটি ধর্মেন্দ্র হেমা মালিনীর প্রেমও শুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লোর থেকেই। তুম হাসিন ম্যাঁয় জওয়ান ফিল্মের শ্যুটি ফ্লোরে হেমাকে দেখে মুগ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। সেখান থেকেই প্রেম শুরু। কিন্তু তখন ধর্মেন্দ্র বিবাহিত এবং দুই সন্তানের বাবা। তাতেও প্রেম বাধ মানেনি। শেষ পর্যন্ত ১৯৮০ সালে হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।

কাজল-অজয় দেবগণের প্রেম
কাজলের সঙ্গে অজয় দেবগণের প্রেম হতে পারে সেটা অনেকেই মেনে নিতে পারেননি। শাহরুখ-কাজল জুটি এতটাই সুপার হিট ছিল সিলভার স্ক্রিনে যে কাজলের ব্যক্তিগত জীবনে অজয় দেবগণকে পছন্দ করতে পারেন সেটা মেনে নিতে পারেননি অনেক অনুরাগীই। হলচল সিনেমার শ্যুটিং ফ্লোরে অজয় দেবগণের সঙ্গে পরিচয় হয় কাজলের। প্রথমে কাজলকে পছন্দ করতেন না অজয় দেবগণ। এমনকী তাঁর সঙ্গে দেখাও করতে চাইতেন না। অজয় দেবগণ নিজেই সেটা জানিয়েছিলেন একটি সাক্ষাৎকাের। পরে বেশ কয়েকটি সিেনমা তাঁরা একসঙ্গে করেছিলেন এবং সেখান থেকেই সম্পর্ক শুরু হয়।

রণবীর-দীপিকা
বলিউডের হট ফেবারিট জোড়ি রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোণের প্রেমও শুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লোর থেকেই। সঞ্জয়লীলা বনশালীর রামলীলার শ্যুটিং চলাকালীন চুম্বন দৃশ্যে অভিনয় করছিলেন রণবীর-দীপিকা। পরিচালক কাট বলার পরেও তাঁরা শুনতে পাননি। চুম্বনেই মগ্ন ছিলেন। ২০১৮ সালে তাঁরা বিয়ে করেন।

টইঙ্কেল খান্না- অক্ষয় কুমার
টুইঙ্কেল খান্না-অক্ষয় কুমারের প্রেমও শুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লোর থেকেই। ফিল্মফেয়ার ম্যাগাজিনের শ্যুটিং করতে গিয়েছিলেন তাঁরা। সেখানে টুইঙ্কেলকে দেখেই প্রেমে পড়ে যান অক্ষয় কুমার। তারপরে ইন্টারন্যাশনাল খিলাড়ির শ্যুটিং ফ্লোর থেকে পুরোদস্তুর প্রেম শুরু করেন বলিউডের এই জোড়ি। ২০০১ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে।

জেনেলিয়া ডিক্রুজ ও রীতেশ দেশমুখ
দক্ষিণী তারকা জেনেলিয়ার সঙ্গে রীতেশ দেশমুখের প্রেমও হয়েছিল এই শ্যুটিং ফ্লোরেই। ২০০৩ সালে বলিউডের মুভি তুঝে মেরি কসমের সেটে জেনেলিয়ার প্রেমে পড়েন রীতেশ। প্রায় ৯ বছর প্রেমপর্ব কাটিয়ে ২০১২ সালে জেনেলিয়াকে বিয়ে করেন রীেতশ। তাঁদের দুই সন্তান।

ঐশ্বর্য-অভিেষক
ঐশ্বর্য রাই এবং অভিষেক বচ্চনের প্রেমও শুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লোর থেকেই। অভিষেকের প্রেমে পড়ার আগে ঐশ্বর্যা রাই সলমন খান এবং বিবেক ওবেরয়ের সঙ্গও সম্পর্কে জড়িয়েছিলেন। মণিরত্নমের গুরু ছবির শ্যুটিংেয় অভিষেক বচ্চনের প্রেমে পড়েন ঐশ্বর্যা। তারপরে ২০০৭-এ ঐশ্বর্যাকে বিয়ে করেন অভিষেক বচ্চন।

করিনা কাপুর ও সইফ আলি খানের প্রেম
বলিউডের আরেক সুপারহিট জোড়ি করিনা কাপুর এবং সইফ আলি খানের প্রেমও শুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লোর থেকেই। শাহিদ কাপুরের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পরেই টশন ছবির শ্যুটিং করছিলেন বেবো বা করিনা কাপুর। সেখানেই নায়ক সইফ আলি খান তাঁর প্রেমে পড়েন। তারপরেই একে অপরেকে ডেট করতে শুরু করেছিলেন। ২০১২ সালে সইফকে বিয়ে করেন করিনা। তাঁদেরও দুই সন্তান।

বিরাট কোহলি অনুষ্কা শর্মা
ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার প্রেমও শুরু হয়েছিল এই শ্যুটিং ফ্লোর থেকেই। ২০১৩ সালে বিরাট-অনুষ্কার দেখা হয়েছিল টেলিভিশনের একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে। সেখান েথকে বন্ধুত্ব তৈরি হয়। তারপরে একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। তারপর ধীরে ধীরে প্রেম। এবং চার বছর ডেট করার পর ২০১৭ সালে অনুষ্কা শর্মাকে বিয়ে করেন বিরাট কোহলি।












Click it and Unblock the Notifications