ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ছবি, খুলনায় শুটিং বলিউড তারকা যশপাল শর্মার
বাংলাদেশি ছবির শুটিং-এ খুলনায় বলিউড তারকা যশপাল শর্মা। ১১ মার্চ থেকে তিনি খুলনার পাইকগাছায় ফাগুন হাওয়া ছবির শুটিং করছেন। ছবিতে পাকিস্তানের একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি।
বাংলাদেশি ছবির শুটিং-এ খুলনায় বলিউড তারকা যশপাল শর্মা। ১১ মার্চ থেকে তিনি খুলনার পাইকগাছায় ফাগুন হাওয়া ছবির শুটিং করছেন। ছবিতে পাকিস্তানের একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি।

ছবির শুটিং-এর সঙ্গে বাংলাদেশেও প্রথমবার গিয়েছেন যশপাল শর্মা। শুটিং-এর ফাঁকে বাংলাদেশের রাজধানী ঢাকার শহিদ মিনার ঘুরে দেখেন এই বলিউড অভিনেতা।
ছবির পরিচালক তৌকির আহমেদ জানিয়েছেন, যশপাল একজন বড়মাপের অভিনেতা। অভিজ্ঞতাও রয়েছে। তা ছাড়া উর্দুতে সাবলিল যশপাল। সেরকম একজন অভিনেতার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন পরিচালক। তবে শুটিম-এর প্রথম দফাতেই অভিনেতা বাংলা শিখে যাওয়ায় খুশি পরিচালক। পরিচালক জানিয়েছেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময়কার বাংলাদেশের এক মফস্বল শহরের গল্প নিয়েই ছবি ফাগুন হাওয়া।

Click it and Unblock the Notifications