Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বলিউডের এই 'স্টার কিড'রাই ভবিষ্যতের সুপারস্টার হওয়ার দৌড়ে এগিয়ে

বলিউডে স্বজনপোষণ ও পরিবারতন্ত্র নিয়ে সম্প্রতি অনেক আলোচনা হয়েছে। তারকা ও পরিচিতদের চেনাজানা স্বজনরাই বলিউড দখল করে থাকেন, এই অভিযোগ আজকের নয়, বহুদিনের। সেই প্রমাণও বারবার মিলেছে। তবে এই ইন্ডাস্ট্রি এমনই যে এখানে তা নিয়ে মুখ খুললেও চুপচাপ মেনে নেওয়া ছাড়া উপায় নেই। তারকাদের ছেলে-মেয়েদের এন্ট্রি এখানে কখনও বন্ধ হওয়ার নয়। নতুন একঝাঁক তারকা সন্তান বলিউডে পা রাখতে চলেছেন। সেই তালিকায় কারা রয়েছেন দেখে নেওয়া যাক একনজরে।

ইব্রাহিম আলি খান

ইব্রাহিম আলি খান

সঈফ আলি খানের কন্যা সারা ইতিমধ্যে বলিউডে পা রেখে ফেলেছেন। কেদারনাথ সিনেমা দিয়ে বলিউডে এন্ট্রি হচ্ছে তাঁর। এদিকে তাঁর ভাই ইব্রাহিমও কিছু কম যান না। সারা যেমন অনেকটা মা অমৃতার মতো দেখতে হয়েছেন তেমন ইব্রাহিম আবার অবিকল সঈফের মতো দেখতে। ভবিষ্যতে সুপারস্টার হওয়ার সমস্ত গুণ এখন থেকেই ইব্রাহিমের মধ্যে দেখা যাচ্ছে।

কৃষ্ণা শ্রফ

কৃষ্ণা শ্রফ

জ্যাকি শ্রফের পুত্র টাইগার বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন। একেরপর এক ভালো ছবিতে কাজ করছেন। এদিকে বোন কৃষ্ণার ইনস্টাগ্রাম ছবি দেখে বারবার উত্তাপ ছড়িয়েছে স্যোশাল মিডিয়ায়। তিনিও ইন্ডাস্ট্রিতে আসার জন্য পুরোপুরি তৈরি। খুব শীঘ্রই হয়ত তাঁকে বলিউডে পা রাখতে দেখা যাবে।

নভ্য নভেলি নন্দা

নভ্য নভেলি নন্দা

অমিতাভ বচ্চনের নাতনি কৈশোরে পা দেওয়ার পর থেকেই খবরে। কখনও শাহরুখ খানের পুত্র আরিয়ানের সঙ্গে ছবি নিয়ে তো কখনও তাঁর ফ্যাশনিস্তা রূপ নিয়ে তিনি বারবার খবরে এসেছেন। খুব তাড়াতাড়ি সিনেমার জগতে পা রাখার খবরও পাওয়া যাবে।

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর

মা শ্রীদেবীর মতোই অত্যন্ত ফ্যাশন সচেতন জাহ্নবী কাপুর। এখনও সিনেমার দুনিয়ায় পা রাখেননি, তবে তারকাদের সন্তানের মধ্যে লাইমলাইট কেড়ে নেওয়ার দৌড়ে তিনি পয়লা নম্বরে রয়েছেন। অষ্টাদশী জাহ্নবী খুব তাড়াতাড়ি বলিউডে জমিয়ে কাজ করবেন আশা করাই যায়।

জুনেইদ খান

জুনেইদ খান

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের পুত্র জুনেইদের বয়স মাত্র ২২ বছর। এই বয়সে সিনেমার প্রতি অসীম আগ্রহ তাঁর। বাবার হাত ধরে নানা কাজও করতে শুরু করে দিয়েছে সে। পর্দায় মুখ না দেখালেও পর্দার পিছনে সাফল্যের সঙ্গে কাজ করার অপেক্ষায় জুনেইদ।

আরব

আরব

অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্নার ছেলে আরবের বয়স ১৩-১৪ বছর। এই বয়সে সে বাবার মতোই খেলাধূলা, মার্শাল আর্টসে চ্যাম্পিয়ন। আগামিদিনে সে বলিউডে পা রাখবে তা নিশ্চিত হয়েই বলা যায়।

সুহানা খান

সুহানা খান

শাহরুখ খানের ছেলের মতো মেয়ে সুহানাও নানা সময়ে খবরের শিরোনামে উঠে এসেছেন। তিনি ভবিষ্যতে অভিনেত্রী হতে চান। এমনটা জানিয়েছেন বাবা শাহরুখ খানই। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে ডিজাইনার ড্রেসে হাজির হন সুহানা। সেখানে শাহরুখ থাকলেও গোটা লাইমলাইট শুষে নিয়েছিলেন সুহানা।

আরিয়ান খান

আরিয়ান খান

কিং খানের পুত্র আরিয়ানকে দেখলে মনে হবে যেন ছোটবেলার শাহরুখ খান। আরিয়ান এখন থেকেই বলিউড মাতাতে তৈরি। নানা পার্টিতে তাঁর দিকে সংবাদমাধ্যমের হাজারো নজর থাকলেও বেশ সাবলীল থাকেন আরিয়ান। বড় তারকা হওয়ার এই গুণটি অনেকেরই থাকে না। ফলে তিনি ভবিষ্যতে বলিউড মাতাতে তৈরি।

অনন্যা পাণ্ডে

অনন্যা পাণ্ডে

চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা তাঁর রূপ-গুণে সকলকে মুগ্ধ করেছেন। সম্প্রতি ফরহা খান মন্তব্য করেন, অনন্যা যে চাঙ্কির মেয়ে তা অনেক সময়ে বিশ্বাস করতে কষ্ট হয়। তাই মজা করে ডিএনএ পরীক্ষার কথাও বলেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+