পিছিয়ে গেল কিংখান অভিনীত ‘জওয়ান’ সিনেমার মুক্তি দিন, কবে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি

শাহরুখ খান মানেই অনুগামীদের কাছে এক আলাদা ভালবাসা তা বলার অপেক্ষা রাখে না। কিং খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত পাঠান সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য অর্জন করেছিল। তারপর থেকে অনুগামীরা কিং খানকে দেখার জন্য আরও ব্যস্ত হয়ে পড়েছেন।


পাঠানের পর জওয়ান

পাঠানের পর জওয়ান

পাঠানের পর এবার বক্স অফিস কাপাতে আসছে জওয়ান। জুন মাসে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল তবে এখন কিন্তু সিনেমাটি মুক্তির পাওয়ার দিন পিছিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

কবে মুক্তি পাবে জওয়ান

কবে মুক্তি পাবে জওয়ান

জওয়ান সিনেমাটি পরিচালনা করেছেন অ্যাটলি। চলচ্চিত্র সমালোচক রমেশ বালাও জানিয়েছেন, 'অক্টোবর মাসে মুক্তি পেতে চলেছে আসন্ন সিনেমাটি।' সেই মাসেই কিন্তু দুর্গাপুজো, দশেরার মতো বড় উৎসব, তাহলে সেই সময়েই কী ছবিটি রিলিজ করলে বক্স অফিসে ঝড় তুলতে পারবে। তাই জন্যই কী ছবি মুক্তির তারিখ পিছোনো হল।

 কে কে অভিনয় করবেন আসন্ন ছবিতে

কে কে অভিনয় করবেন আসন্ন ছবিতে

২০২১ সাল থেকে আসন্ন সিনেমার শুটিং শুরু হয়েছে, তারপর নানান জায়গায় সিনেমার শুটিং হয়েছে। কিং খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে বিজয় সেতুপতি, নয়নতারা, প্রিয়মনির মতো বড় বড় তারকারা।

 প্রথম লুক আগেই প্রকাশিত হয়েছে

প্রথম লুক আগেই প্রকাশিত হয়েছে

জওয়ান সিনেমায় শাহরুখের প্রথম লুক আগেই প্রকাশিত হয়েছিল, যা দেখে রীতিমত চমকে গেছিলেন সকলে। সেই ছবিতে কিংখানকে দেখা গিয়েছিল মুখ, মাথা জুড়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। চেয়ারে বসে রয়েছেন অভিনেতা। সিনেমাটি যে অ্যাকশন থ্রিলারের হবে তা বলার অপেক্ষা রাখেনা।

কবে মুক্তি পাবে ডানকি

কবে মুক্তি পাবে ডানকি

জওয়ানের পর মুক্তি পাবে শাহরুখ খানের আরেক ছবি, নাম ডানকি। যা চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে। সিনেমাটি পরিচালনা করেছেন রাজু হিরানি। এই ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করবেন তাপসী পান্নু। আশা করা যায় পাঠান সিনেমার পর আবারও হিট হতে চলেছে জওয়ান ও ডানকি।

পাঠান

পাঠান

নতুন বছরে যেন চমক দিচ্ছেন কিং খান। যশ রাজ ফিল্মসের হাত ধরেই এসেছে 'পাঠান' সিনেমাটি। এই সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম-সহ অন্যন্যারা। এই সিনেমায় জনকে খল নায়কের ভূমিকায় অভিনয় করেছেন।ছবিটি একটি বিগ বাজেটের ছবি।

ছবি সৌ:ফিল্মিবিট

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+