উসকো খুসকো বড় চুলে মুখ ঢাকছে সলমনের, দেখুন ‘কিসি কা ভাই কিসি কা জান’এর টিজার

উসকো খুসকো বড় চুলে মুখ ঢাকছে সলমনের, দেখুন ‘কিসি কা ভাই কিসি কা জান’এর টিজার

বলিউড অভিনেতা সলমন খান প্রায় সময়েই কোনোও না কোনোও কারণে শিরোনামে থাকেন। সম্প্রতি, তিনি তার আসন্ন ছবি 'কিসি কা ভাই কিসি কা জান'-এর ফার্স্ট লুক শেয়ার করেছিলেন। ছবিতে অভিনেতার চেহারা দেখে অবাক হয়েছেন অনেকেই। নয়া লুকে বেশ মানিয়েছে অভিনেতাকে। এবার মুক্তি পেল আসন্ন সিনেমার টিজার। এতে সলমন খানের স্টাইল ভক্তদের পছন্দ হচ্ছে। অভিনেতার এমন অবতার হয়তো আপনিও আগে কখনোও দেখেননি। ভিডিওতে দেখা যাচ্ছে অভিনেতার নতুন রূপ।

নয়া লুকে অভিনেতা

নয়া লুকে অভিনেতা

সলমন তাঁর সোশ্যাল মিডিয়ার অফিসিয়াল অ্যাকাউন্ট নতুন সিনেমার টিজারের ভিডিও প্রকাশ করেছেন। এই ভিডিওতে অভিনেতাকে লাদাখে ঘুরতে দেখা যাচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেতার মাথায় লম্বা উসকো খুসকো চুল। চোখে পরেছেন রোদ চশমাও। টিজারে সলমনকে দেখা গেল খয়েরি রঙের শার্ট আর নীল জিন্সে।

বলিউডে পা রাখছেন অভিনেত্রী

বলিউডে পা রাখছেন অভিনেত্রী

অভিনেতা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ারও করেছেন। মরুভূমিতে বাইক চড়ার সময়ে ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দও শোনা যাচ্ছে। সলমন খানের নতুন অবতারকে ভক্তরা বেশ পছন্দ করছেন। শেহনাজ গিল এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করছেন।

কারা কারা এই সিনেমায় অভিনয় করবেন

সলমন খান ও শেহনাজ গিল ছাড়াও এই ছবিতে দেখা যাবে পূজা হেগড়ে, দাগ্গুবতী ভেঙ্কটেশ, জাসি গিল, পলক তিওয়ারি, সিদ্ধার্থ নিগম, রাঘব জুয়াল এবং ভিনালি ভাটনগরকে। আসন্ন সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক ফারহাদ সামজি। সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

অপরদিকে, অভিনেত্রী তামান্না ভাটিয়া 'বাবলি বাউন্সার' ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় পা রাখছেন। পরিচালক মধুর ভান্ডারকর। পরিচালক হিসেবে হিন্দি সিনেমার অনেক অভিনেত্রীকে সঞ্জীবনির মতো ছবি উপহার দিয়েছেন মধুর। কিন্তু, তার মিডাস টাচ আজকাল কোথাও হারিয়ে গেছে, এমন পরিস্থিতিতে তামান্না ভাটিয়া মধুর নতুন ছবি 'বাবলি বাউন্সার' থেকে কতটা সুবিধা পান, যা সরাসরি OTT-তে মুক্তি পেতে চলেছে, সেটাই দেখার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+