ভক্তদের রক্তচাপ বাড়িয়ে এবার করোনা আক্রান্ত অমিতাভ ও অভিষেক বচ্চন

করোনা আক্রান্ত হয়ে শনিবার সন্ধ্যাবেলায় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হল অমিতাভ বচ্চনকে। হাসপাতালের এক আধিকারিক অমিতাভের ভর্তি হওয়ার বিষয়টির সত্যতা যাচাই করেছেন। যদিও ঠিক কী কারণে অমিতাভকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা নিয়ে মুখ খুলতে নারাজ ছিল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে মুম্বইয়ের বর্তমান পরিস্থিতিতে ক্রমেই আশঙ্কা দেখা দেয় যে মেগাস্টারের করোনা সংক্রমণ হয়েছে কি না। পরে এই বিষয়ে টুইট করে নিজেই খবরটি দেন অমিতাভ। পরে জানা গিয়েছে পুত্র অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছেন।

গুলাবো সিতাবো রিলিজ

গুলাবো সিতাবো রিলিজ

কয়েকদিন আগেই অমিতাভের শেষ সিনেমা গুলাবো সিতাবো ওটিটিতে রিলিজ করেছিল। সুজিত সরকারের নির্দেশনার এই সিনেমাটি করোনা সংক্রমণের জন্য বড় পর্দায় মুক্তি পায়নি। এদিকে অমিতাভের ছেলে অভিষেকেরও ওয়েব ডেবিউ হল আমাজনের মিনি সিরিজের মাধ্যমে।

কন বনেগা করোরপতির শুটিং শুরুর কথা ছিল

কন বনেগা করোরপতির শুটিং শুরুর কথা ছিল

এদিকে ভবিষ্যতে জনপ্রিয় ক্যুইজ শো কন বনেগা করোরপতির শুটিং শীঘ্রই চালু করার কথা ছিল অমিতাভের। তবে তার আগেই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হল। এদিকে অমিতাভের শারীরিক পরিস্থিতি নিয়ে পরিবারের তরফেও এখনও পর্যন্ত কোনও কথা বলা হয়নি।

সেলফ কোয়ারেন্টাইনে থেকেছিলেন অমিতাভ

সেলফ কোয়ারেন্টাইনে থেকেছিলেন অমিতাভ

এর আগে করোনা সতর্কতায় সেলফ কোয়ারেন্টাইনে থেকেছিলেন অমিতাভ বচ্চন। বলিউডের আরও অনেক তারকাই নিজেদের সেলফ আইসোলেশনে রেখেছেন। কেউ বই পড়ে, কেউ বা জিম করে কিংবা পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। তবে অমিতাভের করোনা পজিটিভের খবর নিশ্চিত ভাবে আশঙ্কিত করে তুলবে তাঁর ভক্তকূলকে।

কোয়য়ারেন্টাইনে অমিতাভের ওয়ার্কআউট

কোয়য়ারেন্টাইনে অমিতাভের ওয়ার্কআউট

এর আগে কোয়ারেন্টাইনে থাকাকালীন নিজেকে ফিট রাখতে জিম করছিলেন অমিতাভ। ইনস্টাগ্রামে জিম সেশনের পোস্ট শেয়ারও করেছিলেন তিনি। বিটাউনের তরুণ তারকাদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে বিগ বি'র এই ‘ওয়ার্ক আউট মন্ত্র'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+