৩৭০ অবলুপ্তির পর কাশ্মীর থেকে দূরত্ব বাড়াচ্ছে বলিউড! আলিয়ারা কেন সরে আসছেন উপত্যকা থেকে
৩৭০ ধারা কাশ্মীরের মাটি থেকে সরিয়ে নিতেই গোটা বিশ্ব জুড়ে হইচই শুরু হয়েছে। জাতীয় রাজনীতির সঙ্গে তোলপাড় হয়েছে সীমান্তের ওপারে পাকিস্তানের অন্দরমহলও।
৩৭০ ধারা কাশ্মীরের মাটি থেকে সরিয়ে নিতেই গোটা বিশ্ব জুড়ে হইচই শুরু হয়েছে। জাতীয় রাজনীতির সঙ্গে তোলপাড় হয়েছে সীমান্তের ওপারে পাকিস্তানের অন্দরমহলও। এদিকে, ৩৭০ ধারা নিয়ে বলিউডে ইতিমধ্যেই ৫০ টি ছবির নামকরণ 'রেজিস্টার' হয়ে গিয়েছে। কিন্তু কাশ্মীরের পরিস্থিতির প্রেক্ষাপটে এবার উপত্যকায় শ্যুটিং এর থেকে দূরত্ব বাড়াচ্ছে বলিউড।

এপর্যন্ত একাধিক বলিউড ফিল্মের শ্যুটিং চলছিল কাশ্মীরে। তবে গত কয়েকদিনে পরিস্থিতি ক্রমেই পাল্টাতে থাকে গোটা ভূস্বর্গে। ১৪৪ ধারা ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে গোটা উপত্যকায়। তার সঙ্গে বন্ধ রয়েছে ইন্টারনেট , মোবাইল পরিষেবা। এদিকে ইদের আগে কেন্দ্রের এমন সিদ্ধান্তে কাশ্মীরের পরিস্থিতি কোনদিকে যায়, তা নিয়েও উদ্বেগ রয়েছে গোটা দেশের। আর সেই জন্যই কাশ্মীর থেকে একের পর এক ফিল্মের শ্যুটিং সরিয়ে নেওয়া হচ্ছে। এরমধ্যে রয়েছে মহেশ ভাট ক্যাম্পের 'সড়ক ২' ছবিটির শ্যুটিং। আলিয়া ভাট অভিনীত এই ছবির নির্মাতারা জানিয়েছেন , যতক্ষণ না পর্যন্ত কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে,ততক্ষণ পর্যন্ত শ্যুটি কাশ্মীর থেকে অন্যত্র সরানো হবে।
মহেশবাবু অভিনীত তেলুগু ছবিরও শ্যুটিং কাশ্মীরে হওয়ার কথা ছিল। তবে আচমকাই পরিস্থিতির বিচারে তা সরিয়ে নেওয়া হয়। যদিও ফিল্মের ইউনিট জানিয়েছে, যে নির্দিষ্ট দিনের মধ্যেই শে। হয়েছে শ্যুটিং। তাই উপত্যকা থেকে ফিরে আসছে শ্যুটিং এর দল।












Click it and Unblock the Notifications