হলিউড সিনেমার শুটিংয়ে লন্ডনে ব্যস্ত আলিয়া, তার মাঝেই মা ও দিদির সঙ্গে মধ্যাহ্ন ভোজ সারলেন তিনি
বলিউড সিনেমার বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে আলিয়া ভাট একজন। এবার হলিউড সিনেমায় ডেভিউ করতে চলেছেন তিনি। এই খবরে খুব খুশী সকলে। আর আসন্ন সিনেমার শুটিংয়ের জন্য লন্ডনে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। জানেন মেয়েকে সঙ্গ দিতে বিদেশে পৌঁছেছেন মা সোনি রাজদান এবং দিদি শাহিন ভাট। সোশ্যাল মিডিয়ায় এমনি ছবি শেয়ার হয়েছে।

আসন্ন সিনেমার নাম 'হার্ট অফ স্টোন’। ইরানি অভিনেত্রী গ্যাল গ্যাডতের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী আলিয়া। ছুটির দিন রবিবার দুপুরে দুই মেয়েকে নিয়ে লন্ডনের নামী রেস্তোরাঁয় মধ্যাহ্ন ভোজ সারতে গিয়েছিলেন সোনি রাজদান। সেখানে বসেই ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। যা দেখে খুশী সকলে। সিনেমাটি পরিচালনা পরিচালক টম হার্পার। আসন্ন সিনেমায় অভিনেত্রীর চরিত্রের নাম হয়েছে রেচেল স্টোন।
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সোনিরাজদান ক্যাপশানে লিখেছেন, 'সবাইকে হ্যালো’। যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে তাতে দেখা যাচ্ছে, কালো টপে ঝলমল করছেন বলি সুন্দরী। ডেনিম জ্যাকেটে ধরা দিয়েছেন শাহিন। সোনি রাজদানের পরনে অ্যানিমেল প্রিন্টেড টপ, কালো প্যান্ট। খুশির মেজাজে পাশাপাশি চলেছে আসন্ন সিনেমার শুটিং। ছবিগুলি দেখে একজন ভক্ত লিখেছেন, আলিয়াকে খুব সুন্দর দেখাচ্ছে।
প্রসঙ্গত, ১৪ এপ্রিল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে আলিয়া ভাট ও রণবীর কাপুর। শুভেচ্ছা জানিয়েছে অনেক সেলিব্রিটি থেকে ভক্তরা। তারকা দম্পতিকে শুভেচ্ছার বার্তা দিয়েছেন দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ।সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনা কাইফ সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ’তোমাদের দু’জনকেই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা ভালো থাকো।' দীপিকা কমেন্ট করেন, 'দুজনেই আজীবন ভালবাসায়, আলোয় ও আনন্দে থেকো।' কড়া নিরাপত্তার সঙ্গে তাঁদের বিয়ের আসর সাজানো হয়েছে। সেই সঙ্গে অতিথিদেরও কিন্তু কিছু বিধি মানতে হয়েছে বলে জানা গিয়েছে। তারকা দম্পতির বিয়েতে উপস্থিত থাকছেন শাহরুখ খান, করণ জোহর, মনীশ মালহোত্রা, বরুণ ধাওয়ান, আদিত্য রায় কাপুর, অর্জুন কাপুর-সহ অন্যান্য সেলেবসরা। তবে, অনেক অনুগামীরা তাঁদের বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছেন। আবার অনেকে জানতে চাইছেন, বিয়ের পর দম্পতি হানিমুনে কোথায় যাচ্ছেন? তাঁদের বিয়েতে নাকি অতিথি লিস্টে আছেন ৫০জন নিমন্ত্রিত। দুই পরিবারের বিশেষ বন্ধু ও পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে।












Click it and Unblock the Notifications