Bollywood: 'ভারত চাঁদ পর' 'মিশন মুন', চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছতেই বলিউডে ছবি তৈরির হিড়িক
চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে অবতরণ করেছে চন্দ্রযান-৩। বিশ্বে প্রথম কোনও দেশ চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল। সেদিক থেকে ঐতিহাসিক দিন। চন্দ্রযান-৩র সাফল্যের সঙ্গে বলিউডে হইহই কাণ্ডে শুরু হয়ে গিয়েেছ। সিক্যুয়েেলর ভিঁড়ে নতুন কিছু নিয়ে সিনেমা করার টপিক পেয়ে গিয়েছেন তাঁরা।
ভারতের চাঁদ অভিযান নিয়ে সিনামা করতে চান একাছিক বলিউড পরিচালক। ইতিমধ্যেই চন্দ্রযানের নাম দিয়ে সিনেমা তৈরির রেজিস্টেশনের আবেদন জমা পড়তে শুরু করে দিয়েছে মুম্বইয়ের মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিেয়শন ইন্ডিয়া, প্রোডিউসার্স গিল্ড ইন্ডিয়া, ইন্ডিয়ান টেলিভিশন ফিল্মস অ্যান্ড প্রোডিউসার্স কাউন্সিলে।

ইম্পার এক আধিকারীক জানিয়েছেন চন্দ্রযান-৩ চাঁদে পৌঁছনো মাত্রই বলিউড থেকে কয়েকশো ফিল্মের আবেদন জমা পড়েছে তাদের সকলের বিষয় ভারতের চাঁদ অভিযান। নাম হিসেবে তাঁরা উল্লেখ করেছেন চন্দ্রযান-৩, চন্দ্রযান-৩ মিশন, চন্দ্রযান-৩ দ্য মুন মিশন, বিক্রম ল্যান্ডার , চন্দ্রযান-৩ দ্য নিউ চ্যাপ্টার, ভারত চাঁদ পর, এরকম একাধিক নামে সিনেমা তৈরির জন্য নাম রেজিস্ট্রেশনের আবেদন করেছেন পরিচালক-প্রযোজকরা। নয় নয় করে ৪০ থেকে ৫০টা আবেদন পত্র এক রাতেই জমা পড়ে গিয়েছে।
শুধু সিনেমা নয় ওয়েব সিরিস তৈরির জন্যও নাকি আবেদন জমা পড়েছে তাঁদের কাছে। তবে এখনও পর্যন্ত কাউকেই অনুমোতি দেওয়া হয়না। সব কিছু পরীক্ষা করেই তবে ইম্পার তরফে রেজিস্ট্রেশন দেওয়া হবে। অনেকেই আগে থেকে নাম রেজিস্ট্রি করে রাখছেন পরে সেটা নাও রাখতে পারেন। প্রসঙ্গত উল্লেখ্য ভারতের মঙ্গল অভিযান নিয়ে ছবি তৈরি হয়েছে বলিউডে। অক্ষয়কুমার বিদ্যাবালন ছিলেন সেই ছবিটিতে।
কাজেই চন্দ্রযান-৩র মতো সফল বিষয় নিয়ে যে ছবি তৈরি হতেই পারে তাতে কোনও সন্দেহ নেই। তবে রাতারাতি এতোগুলো আবেদন জমা পড়ায় অনেকেই অবাক হয়েছেন। বলিউডে যদিও এখন সিক্যুয়েলের ট্রেন্ড চলছে। তাতেই মোটের উপর মগ্ন রয়েছে বড় পরিচালক থেকে মেগা প্রোডাকশন হাউসগুলি।












Click it and Unblock the Notifications