করণে রুষ্ট বিবেক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের ছবি পোস্ট করে KJO-কে কোন বার্তা দিলেন পরিচালক অগ্নিহোত্রী
করণ জোহারের উপর অনেকদিন থেকেই রুষ্ট পরিচালক বিবেক অগ্নিহোত্রী। গতকাল সোশ্যাল মিডিয়ায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের ছবি শেয়ার করে করণ জোহরের প্রতি রাজ আরো বেশি করে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
কাশ্মীর ফাইলসের পরিচালক সোশ্যাল মিডিয়ায় যে ছবি পোস্ট করেছেন তাতে করণ জোহরের ছবিটি পাশ থেকে কেটে দিয়েছেন তিনি। প্রসঙ্গত শেরশাহ ছবির জন্য স্পেশাল জুরি পুরস্কার নিতে হাজির হয়েছিলেন করণ জোহর। অনুষ্ঠানের পর পুরস্কার প্রাপকদের নিয়ে ছবি তোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সেই ছবিটি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তবে সেখান থেকে বাদ দিয়ে দেন করণ জোহরের ছবিটি। কারণ প্রথম থেকেই করণ জোহরের ছবি করার স্টাইল নিয়ে তিনি প্রবল আপত্তি জানিয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন ছবিতে গল্প না থাকলেও কেবল মাত্র পিআরের জোরে ছবি হিট করানোর চেষ্টা করেন করণ জোহর। তাতে তিনি সফলও হন।
Such talent. Women power. #NationalAwards pic.twitter.com/yrsSwxGpBO
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) October 17, 2023
করণ জোহর যখন পুরস্কার নিতে স্টেজে উঠছিলেন তখন বিবেক অগ্নিহোত্রী নিজে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেছিলেন। ছবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, অনুরাগ ঠাকুর সহ দেখা গিয়েছে বিবেক অগ্নিহোত্রী, করণ জোহর, আলিয়া ভাট, কীর্তি শ্যানন, আল্লু অর্জুন, এসএস রাজামৌলি, শ্রেয়া ঘোষালকে। সেই ছবিটিই পোস্ট করার সময় ক্রপ করে করণ জোহরের ছবিটি বাদ দিয়ে দিয়েছিলেন বিবেক অগ্নিহোত্রী।












Click it and Unblock the Notifications