মনোমালিন্য-ইগোর লড়াই, মাঝপথেই সিনেমার শুটিং ছেড়েছেন এই বলিউড তারকারা

মনোমালিন্য-ইগোর লড়াই, মাঝপথেই সিনেমার শুটিং ছেড়েছেন এই বলিউড তারকারা

সিনেমার শুটিং চলাকালীন মাঝপথে প্রজেক্ট ছেড়ে অভিনেতা অভিনেত্রীদের বেরিয়ে যাওয়ার উদাহরণের সংখ্যা নেহাত কম নয়। পরিচালকের সঙ্গে মত বিরোধ, সহ অভিনেতাদের সঙ্গে মন কাষাকষি, অপছন্দের স্ক্রীপ্ট বিভিন্ন কারণে এই ধরনের সিদ্ধান্ত নিতে দেখা গেছে তারকাদের। অনেক সময় ইগো ক্ল্যাশের কারণেও সিনেমা ছাড়তে বাধ্য হয়েছে অভিনেতারা। বি-টাউনে এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা মাঝপথে প্রজেক্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

করিনা কাপুর

করিনা কাপুর

রাকেশ রোশন পরিচালিত'কহো না প্যায়ার হ্যায়' সিনেমায় হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করেন আমিশা প্যাটেল। সিনেমাটি বক্স অফিসে বড় মানের ব্যবসা করে। কিন্তু এই সিনেমাটির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিল করিনা কাপুর। কিছুদিন সিনেমার শুটিং করার পর মাঝপথে প্রজেক্ট ছেড়ে বেরিয়ে যান তিনি। পরে "রিফিউজি" ছবির মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন করিনা। রামলীলা সিনেমাতে স্বাক্ষর করার পর, শুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগে পরিচালক সঞ্জয় লীলা বনসালিকে না করে দেন করিনা। এই ঘটনা অবাক করেছিল টিমকে। শোনা গেছে, "কুইন", "কাল হো না হো" সিনেমার জন্য প্রথম পছন্দ ছিলেন অভিনেত্রী। সেখানেও তিনি প্রজেক্ট থেকে মাঝপথে বেরিয়ে আসেন।

 ঐশ্বর্য রাই বচ্চন

ঐশ্বর্য রাই বচ্চন

পরিচালক মধুর ভান্ডারকরের "হিরোইন" সিনেমাতে করিনা কাপুরের চরিত্রে প্রথমে অভিনয় করার কথা ছিল ঐশ্বর্য রাইয়ের। শুটিং চলাকালীন পরিচালক জানতে পারেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা। বিষয়টি গোপন করায় ঐশ্বর্য রাইয়ের জায়গায় পরবর্তী কালে কারিনাকে 'হিরোইন' হিসেবে বেছে নেন পরিচালক। ২০০৩ সালে "চলতে চলতে" সিনেমাটির শুটিং চলার সময় মাঝপথে সিনমাটি ছেড়ে চলে যান তিনি। জানা গেছে, শুটিং স্পটে ঐশ্বর্যের সঙ্গে সলমন খানের বিস্তর কথা কাটাকাটি হয়। তারপরেই এমন সিদ্ধান্ত নেন বচ্চন ঘরণী।

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত


হাফ গার্ল ফ্রেন্ড সিনেমাটি থেকে মাঝপথে বেরিয়ে গিয়েছিলেন প্রয়াত আভিনেতা সুশান্ত সিং রাজপুত। জানা গেছে, মূলত তারিখের সমস্যার কারণে এমন সিদ্ধান্ত নেন আভিনেতা। সেই সময় সুশান্ত রাবতার শুটিংয়ের জন্য় যে ডেটগুলো বেছে রেখেছিলেন, সেই ডেটের সঙ্গে হাফ গার্ল ফ্রেন্ডের শুটিংয়ের ডেটগুলি মিলে যাওয়ায় অসুবিধায় পড়েছিলেন সুশান্ত। শেষ পর্যন্ত মোহিত সুরির চলচ্চিত্র থেকে বেরিয়ে আসেন অভিনেতা। পরে অর্জুন কাপুরকে দেখা যায় ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে।

আলিয়া ভাট

আলিয়া ভাট

সুশান্ত সিংয়ের সঙ্গে "রাবতা" সিনেমায় স্ক্রীন শেয়ার কথা ছিল মহেশ কন্য়া আলিয়া ভাটের। কিন্তু সেই সময় রাবতা সিনেমার প্রজেক্ট থেকে বেরিয়ে এসে করণ জোহরের সঙ্গে "শুদ্ধি" সিনেমায় এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু শেষ পর্যন্ত এই সিনেমাটি বাতিল হয়ে যায়। পরবর্তীতে কৃতি শ্যানন সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ছবিটি স্বাক্ষর করেন।

 তারা সুতারিয়া

তারা সুতারিয়া

করণ জোহর পরিচালিত "স্টুডেন্ট অফ দ্য় ইয়ার ২" সিনেমার শুটিং চলাকালীন কবীর সিংয়ের অভিনয়ের প্রস্তাব আসে তারা সুতারিয়ার কাছে। তার প্রজেক্টটি পছন্দ হয় বলে জানা গেছে। কিন্তু কবীর সিংয়ের ডেটের সঙ্গে "স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২" সিনেমার শুটিংয়ের দিনগুলি এক হয়ে যাওয়ায় কবীর সিংয়ের প্রজেক্ট থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। পরে কবীর সিং-এ শাহিদ কাপুরের বিপরীতে অভিনয় করেন কিয়ারা আদভানি।

 রণবীর কাপুর

রণবীর কাপুর

যোধা আকবর সিনেমায় আকবরের চরিত্রে অভিনয়ের প্রস্তাব প্রথমে রণবীর কাপুরের কাছে যায়। কিন্তু কোন এক অজানা কারণে, তিনি সেই প্রস্তাবটি প্রত্যাখান করেন। তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি ঋষি কাপুর। এই কথাটি রণবীর কাপুর নিজে একটি সাক্ষাৎকারে জানান। পরবর্তীতে "যোধা আকবর" সিনেমাটিতে অভিনয় করেন হৃত্বিক রোশন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+