তাঁর হাতের রান্না ছাড়া মুখে কিছু রোচেনা রণবীর-অনুষ্কাদের, চিনে নিন বলিপাড়ার সেলিব্রিটি বাবুর্চিকে
অ্যানিভার্সারি থেকে বার্থ ডে সেলিব্রেশন এমনকি রোমান্টিক ডেট সবতেই তাঁর রান্না ছাড়া মুখে রোচেনা তারকাদের। বলিউডের তাবর তারকাদের অবাধ গতিবিধি তাঁর। রণবীর কাপুর থেকে ক্রিকেটার বিরাট কোহলি সকলেই কাছেই তাঁর রান্না করা খাবার অসাধারণ বা অতুলনীয়।
কে এই স্বাদের জাদুকর। অনেকেই চেনেন না বলিপাড়ার এই প্রাইভেট শেফকে। তার নাম হর্ষ দিক্ষিত। বলিউড তারকাদের জন্য কাস্টমাইডস খাবার তৈরিতে একেবারে দক্ষ এই বাবুর্চি। তাঁর নিজস্ব টিমও রয়েছে। বলিউড তারকা সুনীল শেট্টির মেয়ে এবং কে এল রাহুলের স্ত্রীর জন্য স্পেশাল খাবার তৈরি করেন তিনি।

তাঁর রান্না করা খাবারে খেতে পছন্দ করেন আলিয়া ভাট-রণবীর কাপুর, অনুষ্কা শর্মা-বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়ারাও। কয়েকদিন আগে আলিয়া ভাট এবং রণবীর কাপুরের বিবাহ বার্ষিকীতে খাবার তৈরি করে দিয়েছিলেন তিনিই। এমনকী কেএল রাহুল এবং আথিয়া শেট্টির ডিনার ডেটের খাবারও তৈরি করেছিলেন হর্ষ দিক্ষিত। সেই ছবি শেয়ারও করেছিলেন কে এস রাহুল।
এমনকী বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও হর্ষ দিক্ষিতের রান্না খেতে লবেশি ভালবাসেন। খাবারটা তাঁর কাছে শিল্পের মতো। আর সেই শিল্পের সঙ্গে স্বাদের মেলবন্ধন ঘটিয়েছেন হর্ষ দিক্ষিত। জানেন কি হর্ষ দিক্ষিতে এবং তার টিমের তৈরি করা খাবারের দাম করতা। চারটে মিলের দাম এক সঙ্গে ৮০,০০০ টাকা। অর্থাৎ এই প্যাকেজে দিনে চারটে খাবার পাবেন একজন। আর দিনে ৬টি মিল নিতে হলে পকেট থেকে গুণে গুণে খরচ করতে হবে ১ লক্ষ টাকা।
কাজেই আঁচ করে দেখুন একটি ডিশের দাম কত হচ্ছে। কেন তাঁর রান্না করা খাবর তারকাদের কাছে এতোটা জনপ্রিয়। কী এমন বিশেষ স্বাদ আছে তাতে যে বলিউডের তারকা থেকে ক্রিকেটের তারকা সকলেরই মন মজেছে সেই খাবারে। কথায় বলে পেট থেকেই তৈরি হয় মনের পথ। হর্ষ দিক্ষিত কি সেই সিক্রেট মেনেই তাঁর প্রতিটি ডিশ তৈরি করেন।












Click it and Unblock the Notifications