অভিনয় জগত থেকে দূরে জায়রা ওয়াসিম, মমতা কুলকর্নিরা এখন কীসের সঙ্গে যুক্ত জানেন! কোন পথ তাঁরা বেছে নিয়েছেন

ফ্ল্যাশবাল্বের আলোর ঝলকানি, পাহাড় প্রমাণ সাফল্য নিয়ে আসার চাপের মধ্যে প্রতিদিনই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে লড়তে হচ্ছে বহু তারকা অভিনেতাকে। বলিউডে নিজের জায়গা টুকু ধরে রাখতেও ক্রমাগত নিজের সেরাটা উজার করে দেওয়ার লড়াইয়ে বহু সেলেবই ক্লান্ত হয়ে পড়েন। একদিকে থাকে অভিনয়গুণকে আরও পালিশ করার তাগিদ, অন্যদিকে, স্টারডাম ধরে রাখতে প্রচারের আলোয় থাকার চেষ্টা অন্যদিকে ফ্যান ফলোইংকে ধরে রাখার প্রবল উদ্যম। সব মিলিয়ে বহু ধরনের মানসিক, শারীরিক কষ্টসাধ্য কাজ আমাদের অগোচরেই আমাদের প্রিয় বলিউড তারকারা করে চলেছেন। তবে এই জায়গা থেকে নিজেদের সরিয়ে এনে অন্য রাস্তাকে বেছে নিয়েছেন বহু তারকা। অনেকেই বর্তমানে অভিনয়ের দুনিয়া ছেড়ে দিয়ে আধ্যাত্মের পথ ধরে নিজেকে ঈশ্বরের শরণে ছেড়ে দিয়েছেন। বলিউডের তাবড় স্টারডাম ছেড়ে এই আধ্যাত্মের পথে কোন কোন তারকারা গিয়েছেন দেখা যাক।

সানা খান

সানা খান

বলিউডে সেভাবে নাম না করতে পারলেও, বিগবস-এ যোগ দিয়ে আলাদা করে পরিচিতি ঘরে তুলেছেন অভিনেত্রী সানা খান। কয়েকদিন আগেই ইন্ডাস্ট্রি ছাড়ছেন বলে ইনস্টাগ্রামে জানান দিয়েছেন সানা খান। তিনি সেই পোস্টে জানান, ইসলামকে আরএ বেশি গভীরভাবে জানতে তিনি ধর্মাচরণের রাস্তা নিচ্ছেন বলে জানিয়েছেন। বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গে ব্রেক আপের পর ও বিয়ের আগে শোবিজ ইন্ডাস্ট্রি ছেড়ে সানা আপাতত আধ্যাত্মিকতাকে আপন করে নিয়েছেন।

জায়রা ওয়াসিম

জায়রা ওয়াসিম

কাশ্মীরি মেয়ে জায়রাকে প্রথমবার বলিউড দেখেছে 'দঙ্গল' ছবিতে। এই ছবিতে জায়রা আমিরল খানের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। এরপর বলিউডে আরও ফিল্মের অফার পেতে থাকেন সুন্দরী এই কাশ্মীরিকন্যা। তবে বলিউডে যেখানে তাঁক খ্যাতি সবেমাত্র মধ্যগগনের পথে যেতে শুরু করেছিল , সেই সময়ই জায়রা জানিয়ে দেন যে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করে খুব একটা খুশি নন। তাই তিনি সেই রাস্তা ছেড়ে আপাতত অভিনয়ের পথে যেতে চাইছেন।

অনু আগরওয়াল

অনু আগরওয়াল

'আশিকি' ছবিটি যখন নয়ের দশকে প্রথম মুক্তি পেয়েছিল তখন তা কার্যত ব্লকবাস্টার হিট ছিল। ছবির অভিনেত্রী অনু আগরওয়ালও বেশ জনপ্রিয়তা পেতে থাকেন রাতারাতি। তবে সেই জনপ্রিয়তা ও স্টারডাম ছিল খনিকের! অলক্ষ্যে তাঁর জীবনে ততক্ষণে লেখা হচ্ছিল এক অদৃষ্ট করুণ পরিণতি। এক দুর্ঘটনার পর থেকে ঘুরে যায় এই অভিনেত্রীর জীবন। এরপর থেকে তিনি আপাতত ধর্মাচরণ ও আধ্যাত্মের পথে পা রেখেছেন। তাঁর দাবি, মৃত্যুকে সামনে থেকে দেখার পর তাঁর যে উপলব্ধ হয়েছে, তার থেকেই এমন ধরণায় তিনি উপনীত হয়েছেন।

সোফিয়া হায়াত

সোফিয়া হায়াত

অভিনেত্রী সোফিয়া হায়াত কয়েক বছর আগেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে জানিয়েছেন যে তিনি এবার স্টারডামের দুনিয়া ছেড়ে ঈশ্বরের দেখানো আধ্যাত্মিক পথে এগিয়ে যাবেন। যেমন বলা তেমনই কাজ! সোফিয়া হায়াত আপাতত নিজেকে 'সন্ন্যাসীনি' বলেই আখ্যা দেন। ২০১৬ সাল থেকে তিনি এই পথ অবলম্বন করছেন। উল্লখ্য়, বিগবসে থাকাকালীন তিনি একাধিক সেলেবের মাাঝেও আলাদা করে নজর কেড়েছিলেন। তারই মাঝে এই তারকা লাইমলাইট টানার ক্ষেত্রে শোবিজের ঝকঝকে দুনিয়ায় বহু আগে সম্মোহনী নজরে ঝড় তুলেছিলেন বহু পুরুষ হৃদয়ে। পরবর্তী সময়ে সোফিয়া নজর কাড়েন বলিউড ছেড়ে সন্ন্যাসের পথ নিতেই।

মমতা কুলকর্নি

মমতা কুলকর্নি

'করণ অর্জুন ' ছবিতে বলিউডে কার্যত বড়সড় নায়িকাদের প্রতিযোগিতা ছুঁড়ে দিয়ে নজর কেড়েছিলেন সুন্দরী অভিনেত্রী মমতা কুলকর্নী। নয়ের দশকের সেই ছবির পর কার্যত পিছনে ফিরে তাকাতে হয়নি মমতাকে। সলমনের সঙ্গে জুটি বেঁধে সেই ছবিতে কাজের পর আমিরের অভিনেত্রী হয়েও মমতা বেশ তাক লাগিয়ে দেন। সেই যুদের অন্যতম সম্মোহনী অভিনেত্রী বলে প্রচারের আলোয় আসেন মমতা কুলকর্নী। পরবর্তীকালে ধর্মাচরণকে আপন করে নিয়ে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেন।

 বিনোদ খান্না

বিনোদ খান্না

প্রয়াত তারকা বিনোদ খান্নার বলিউড সফর কার্যত রঙিন ছিল। বলিউডের বহু হিট ছবির নায়ক ছিলেন বিনোদ খান্না। তবে পরবর্তীকালে তিনি অভিনয়ের রাস্তা ছেড়ে ওশো রজনীশের পথে আধ্যাত্মিকভাবনাকে আপন করে নেন। সলমন খানের 'দাবাং' এ অভিনয় করে বলিউডে ছোট্ট কামব্যাক করলেও, শেষে ফের একবার আধ্যাত্মিকতাকেই বেছে নেন এই তারকা অভিনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+