রেড কার্পেটে হাঁটার জন্য প্রস্তুত সারা-মানুষী, কান ফেস্টিভ্যালে যোগ দিতে উড়ে গেলেন ফ্রান্সে

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব হল কান ফিল্ম ফেস্টিভ্যাল। সদ্যই শেষ হয়েছে মেট গালা, এবার অনুগামীদের নজর কানের দিকে। ১৬ মে থেকে শুরু হতে চলেছে কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩। ফ্রান্সে আয়োজিত হবে এই ফিল্ম অনুষ্ঠান। ফেস্টিভ্যালটি চলবে আগামী ২৭ মে পর্যন্ত। চলতি বছর আয়োজিত হবে ৭৬ তম কান ফিল্ম ফেস্টিভ্যাল।

অনেক ভারতীয় অভিনেত্রীরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন। দ্বিতীয় বারের জন্য এই কান অনুষ্ঠানে উপস্থিত হবেন ঐশ্বয রাই বচ্চন, বিজয় ভার্মা, অদিতি রাও হায়দারি, আর প্রথম বার রেড কার্পেটে হাটতে চলেছেন এষা গুপ্তা, অনুষ্কা শর্মা, সারা আলি খান ও মানুষী চিল্লার।

Cannes Film Festival


সারা আলি খান ও মানুষী চিল্লার ১৫ মে সোমবার কান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য ইতিমধ্যে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা রয়েছেন। দুজনকেই দারুণ সুন্দর লাগছে দেখতে। অভিনেত্রী সারাকে দেখা গেছে নীল ও কালো রঙের জ্যাকেটে, পায়ে মানানসই নীল জুতো পরতে তিনি একদমই ভোলেননি।

সাদা গাড়ি থেকে নেমে হাসি মুখে দেখা গেছে তাঁকে। অনুগামীদের বিশেষ নজর কাড়ছে অভিনেত্রী সারা আলি খানের কাঁধে ঝোলানো কালো রঙের স্লিং ব্যাগটি।চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হতে চলেছে বিজয় ভার্মাও।

Cannes Film Festival


জানা গিয়েছে, পরিচালক অনুরাগ কাশ্যপ উৎসবে থাকবেন কারণ তাঁর সিনেমা 'কেনেডি' ছবির জন্য। ২০২৩ সালের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে তিনটি ভারতীয় ছবি । থাকছে অনুরাগ কাশ্যপের 'কেনেডি' ও রাহুল রায় অভিনীত 'আগ্রা' ছবিটি ৷ এছাড়া উৎসবের ক্লাসিক সেকশনে দেখানো হবে আরিবাম শ্য়াম শর্মা পরিচালিত 'ঈশানউ' ছবিটিও ।

Cannes Film Festival


বিমানবন্দরে মানুষী চিল্লারকে দারুণ সুন্দর লাগছে। সাদা চুলে, নীল জিনস ও চকোলেট রঙের জুতোয় দারুণ মানিয়েছে অভিনেতাকে। খোলা চুলে, কানে গোল রিংয়ে লাস্যময়ী মানুষী। চকোলেট রঙের স্লিং ব্যাগে অসাধারণ লাগছে অভিনেত্রীকে।

ছবি সৌ:পিটিআই

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+