শিল্পা থেকে অনুষ্কারা প্লাস্টিক সার্জারিতে রাতারাতি বদলে ফেলেন সৌন্দর্য! বলিউডের অভিনেত্রীদের চমকপ্রদ কাহিনি
শিল্পা থেকে অনুষ্কারা প্লাস্টিক সার্জারিতে রাতারাতি বদলে ফেলেন সৌন্দর্য! বলিউডের অভিনেত্রীদের চমকপ্রদ কাহিনি
বলিউডে চিরকালই সৌন্দর্যের কদর রয়েছে! তবে সৌন্দর্যের ক্ষেত্রে কারকাদের বাহ্যিক রূপ বারবারই আলোচনার অলিন্দে ঘোরাফেরা করেছে। রূপ লাবণ্য ধরে রাখার পাশাপাশি, সৌন্দর্য বাড়িয়ে তুলতে বহু বলিউড অভিনেত্রীই নিজের বহু অঙ্গের প্লাস্টিক সার্জারি করেন। এমনই কয়েকজন অভিনেত্রীর তাালিকা দেখে নেওয়া যাক।

অনুষ্কা শর্মা
বিরাট ঘরনী তথা বলিউড সুন্দরী অনুষ্কা শর্মা নিজের ঠোঁটের অপারেশন করান। একথা তিনি নিজেই জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে। আর ঠোঁটের অপারেশনের জন্য যে অনুষ্কার লুক পরিবর্তিত হয়, তার কথা নিজেই জানান দেন অভিনেত্রী।

বাণী কাপুর
'শুধ দেশী রোম্যান্স' ছবির নায়িকা বাণী কাপুর রীতিমতো সুন্দরী হিসাবে উঠে আসেন তাঁর প্রথম ছবিতেই। তবে বলিউডে তাঁর পরবর্তী ছবিতে বাণী নিজের লুক পরিবর্তন করেন। সেখানে কসমেটিক সার্জারির পর বাণী ধরা দেন নতুন লুকে। এছাড়াও কমিয়ে ফেলেন ওজন।

শ্রুতি হাসান
অভিনেত্রী শ্রুতি হাসান সুন্দরী অভিনেত্রী হিসাবে বহু পুরুষ ভক্তের হৃদয় হরণ করেছেন। তবে এই সুন্দরীও নিজের নাকের অপারেশন করান। কয়েকটি স্বাস্থ্যগত কারণে এই অপারেশন তাঁকে করাতে হয়েছে বলে খবর। শোনা যায়, তিনি পরবর্তীকালে নিজের ঠোঁটেরও অপারেশন করান। তবে এই নিয়ে ওঠা যাবতীয় গুঞ্জন নস্যাৎ করে শ্রুতি জানান, তিনি যদি কিছু করেও থাকেন, তাহলে তা নিয়ে তিনি কারোর কাছে জবাবদিহি করতে চান না।

শিল্পা শেট্টি
চল্লিশোর্ধ শিল্পার রূপ সৌন্দর্য থেকে ফিটনেস বারবার খবরের শিরোনাম কেড়েছে। বলিউডের তামাম তারকাদের মধ্যে শিল্পাও একজন যিনি নিজের নাকের প্লাস্টিক সার্জারি করান। শিল্পা বিষয়ে মুখ খুলে জানিয়েছেন যে,নাকের আকার বদলে ধারালো নাকের আকার পেতেই তাঁর সৌন্দর্য আগের চেয়ে বেড়েছে।

ঐশ্বর্য রাই
সৌন্দর্যের জন্য তিনি মিস ওয়ার্ল্ড সম্মানে ভূষিত হন। এহেন ঐশ্বর্য রাইও কসমেটিক অপারেশন করান বলে গুঞ্জন। লিপ ফিলার থেকে নাকের আকারের বদল ঐশ্বর্য করিয়েছেন বলে গুঞ্জন শোনা যায়। যদিও বিষয়টি কখনওই সত্যি বলে মানেননি ঐশ্বর্য।

নার্গিস ফকরি
শোনা যায়, আরও বেশি 'পাউটিয়ার' লপক পেতে অভিনেত্রী নার্গি ফকরি নিজের মুখের কিছু অংশের প্লাস্টিক সার্জারি করান। যদিও বিষয়টি নিয়ে নার্গিস নিজে কিছু বলেননি। তবে আগের থেকে তাঁর মুখের আদলে নানান পরিবর্তন এসেছে বলে দেখা যাচ্ছে।

আদিতি রাও হয়দরি
বলিউডের হায়দরাবাদ সুন্দরী অদিতি রাও হয়দরিও মুখের কিছু সার্জারি করে পরিবর্তন ঘটান। তাঁর নাকের পরিবর্তন নিয়ে অনেকেই বিভিন্ন মত তুলে ধরেন।

ক্যাটরিনা কাইফ
বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফের রূপে বহু ভক্তই মুগ্ধ। তবে এই তাবড় সুন্দরীও নিজের শরীরে প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে শোনা যাচ্ছে। শোনা যায়, ক্যাটরিনা নাক, ঠোঁট ও গালের কিছু অংশের সার্জারি করিয়েছেন। তবে একথা একবারো স্বীকার করেননি ক্যাটরিনা।

প্রীতি জিন্টা
'ডিম্পল' সুন্দরী প্রীতি জিন্টার আগের চেয়ে মুখের আদল কিছুটা পাল্টে গিয়েছে। তাঁর বিভিন্ন সাম্প্রতিক ছবিতে প্রীতিকে দেখা যাচ্ছে অন্য ধরনের লুকে। তাতেই গুঞ্জন শুরু হয়েছে যে, সম্ভবত প্রীতি তাঁর প্লাস্টিক সার্জারি করিয়েছেন মুখে। তবে অভিনেত্রী এই নিয়ে কিছু বলেননি।

প্রিয়াঙ্কা চোপড়া
মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া নিজের রূপে কার্যত বহু জনের মন জয় করেছেন। তব এই সুন্দরী বলিউডের কেরিয়ারের মাঝেও নিজের রূপের বিভিন্ন ফিচার বদলে ফেলেন বলে গুঞ্জন। ঠোঁট ফিলার সম্পর্কীয় একটি বদল প্রিয়াঙ্কা ঘটিয়েছেন বলে শোনা যায়।

করিশ্মা কাপুর
কাপুর পরিবারের অন্যতম সুন্দরী সদস্য তথা তামাম বলিউড স্টার করিশ্মা কাপুরও তাঁর ঠোঁটের ও নাকের প্লাস্টিক সার্জারি করে ফেলেন বলে খবর।












Click it and Unblock the Notifications